নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রতিদিন একই ধরনের চিকেনের ঝোল বা কষা খেতে খেতে অনেকেই নতুন কোনও পদ খোঁজেন। সেক্ষেত্রে রান্নার তালিকায় রাখতে পারেন চিকেন কোফতা কারি। নরম চিকেন কোফতার সঙ্গে ঘন, সুগন্ধি গ্রেভির মেলবন্ধন এই পদকে করে তোলে বিশেষ। গরম ভাত, জিরা রাইস, পোলাও বা রুটির সঙ্গে এই রেসিপি অনায়াসেই পরিবেশন করতে পারেন।
উপকরণ -
কোফতার জন্য - চিকেন কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাঁচালঙ্কা কুচি ২টি, ধনে পাতা কুচি, ব্রেডক্রাম্বস আধ কাপ, ডিম ১টি, গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, লবণ স্বাদমতো, সাদা তেল।
গ্রেভির জন্য - পেঁয়াজ বাটা ৪ চা চামচ, টমেটো বাটা ২ চা চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই আধ কাপ, কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধ চা চামচ, লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ১ টুকরো, এলাচ ৩টি, লবঙ্গ ৩টি, সরষের তেল বা সাদা তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো
কীভাবে বানাবেন?
প্রথমে একটি বড় পাত্রে চিকেন কিমা নিয়ে নিন।তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, ধনে পাতা, ব্রেডক্রাম্বস, ডিম, গরম মশলা, গোলমরিচ আর লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ছোট ছোট গোল বলের আকারে কোফতা তৈরি করে নিন। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে মাঝারি আঁচে তেলে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।
তারপর কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে আদা-রসুন বাটা আর টমেটো বাটা যোগ করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে হলুদ, লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নিন।
এরপর আঁচ কমিয়ে ফেটানো টক দই আর কাজুবাদাম বাটা মিশিয়ে নাড়তে থাকুন। যাতে দই না ফেটে যায়।প্রয়োজনমতো গরম জল দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা কোফতাগুলি আলতো করে গ্রেভির মধ্যে ছেড়ে দিন। এবারে কড়াই ঢেকে ৮-১০ মিনিট রান্না করুন। যাতে কোফতার ভিতর পর্যন্ত মশলার স্বাদ ঢুকে যায়।
সবশেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ২ মিনিট রান্না করে গ্যাস বন্ধ করুন। ইচ্ছা হলে ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে গরম ভাত, পোলাও, জিরা রাইস বা রুটির সঙ্গে পরিবেশন করুন। একবার এই রেসিপি ট্রাই করলে চিকেন বারবার বানাতে ইচ্ছে করবে।
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের