নিউজ ডেস্ক - ‘₹৩৭০ বিরিয়ানি’ মন্তব্যকে ঘিরে বিতর্ক এখনও থামেনি। স্ট্যান্ড-আপ কমেডিয়ান প্রণীত মোরের শোয়ে করা এক মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা, এমনকি মহারাষ্ট্র সাইবার পুলিশের দায়ের করা এফআইআরও হয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন প্রণীত। তবে বিতর্কের আবহে এবার তার পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল। যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রণীতের আচরণকে সমর্থন করেন না, তবুও একজন মানুষের ভুলকে কেন্দ্র করে অনন্তকাল ধরে ঘৃণা ছড়ানো ঠিক নয় বলেই তার মত।

সম্প্রতি ইউটিউবে ফিভার এফএম-এর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তানিয়া এই প্রসঙ্গে মুখ খোলেন। তার বক্তব্য, ভুলের জন্য জবাবদিহি অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই সমালোচনা যেন একসময় থামে। তানিয়া বলেন, প্রণীতের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তিনি জনরোষের মুখেও পড়েছেন। কিন্তু তারও পরিবার রয়েছে, সেটি ভুলে গেলে চলবে না। তানিয়ার কথায়, ‘‘মানুষ ভুল করতেই পারে। প্রণীত নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। তাই একটা সময়ের পর আমাদের ভাবা উচিত, সোশ্যাল মিডিয়া কি অতিরিক্ত বিষাক্ত হয়ে উঠছে না?

তানিয়া আরও বলেন, আজ প্রণীতকে নিয়ে যারা সমালোচনা করছেন, আগামী দিনে তাদের মধ্যেও কেউ একই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তাই অন্যের জায়গায় নিজেকে বসিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। তার মতে, ‘‘কাউকে ভুলের জন্য প্রশ্ন করুন, সমালোচনা করুন, কিন্তু একটা সময়ের পর থামাও জরুরি। এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে সেই ব্যক্তির পরিবার সমাজে মাথা তুলে বাচতেই না পারে।’’ একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, ভুল মানুষেরই হয় এবং সংশোধনের সুযোগও থাকা উচিত।

প্রসঙ্গত, প্রণীত মোরের এক শোয়ে দর্শকাসনে বসা ২৩ বছরের হিমাংশু জাঙ্গরা দাবি করেছিলেন, একটি ডেটে গিয়ে তিনি মেয়েটির জন্য ₹৩৭০ টাকার চিকেন বিরিয়ানি কিনেছিলেন, তাই সেই খরচের ‘প্রতিদান’ পাওয়ার অধিকার তার রয়েছে। মন্তব্যটি ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। পরে হিমাংশু ও প্রণীত—দু’জনেই প্রকাশ্যে ক্ষমা চান। প্রণীত স্বীকার করেন, ওই মন্তব্যের সময় তার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তবে তাতেও বিতর্ক থামেনি। মহারাষ্ট্র সাইবার পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং জাতীয় মহিলা কমিশন (NCW)-ও দু’জনকে তলব করেছে। এই আবহেই ক্ষমা ও মানবিকতার পক্ষে সওয়াল করলেন তানিয়া মিত্তল।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের