নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দীর্ঘ জল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। আগামী ২৬ শে ফেব্রুয়ারি অগ্নিসাক্ষী রেখে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তারা। এরই মাঝে রশ্মিকাকে নিয়ে শুরু নতুন গসিপ। শুটিং সেটে কৃতি শ্যাননের সঙ্গে রশ্মিকার সমকাম প্রেম নিয়ে এখন চর্চা তুঙ্গে।
রশ্মিকা মন্দানার ‘রিল লাইফ’ নিয়ে এখন নেটপাড়ার একাংশের বিরাট লাফালাফি। বিয়ের আগেই সবকিছু ওলট পালট করে দিতে চাইছেন তারা। আসলে বিষয়টা হল , অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘ককটেল ২'। যেখানে অভিনয় করছেন কৃতি। বছর দুয়েক ধরেই ককটেল ছবির সিক্যুয়েল নিয়ে জল্পনা চলছে।বিদেশে হয়েছে ছবির শুটিং। সেই শুটিং চলাকালীন ক্যামেরার নেপথ্য কিছু দৃশ্য নেটভুবনে ভাইরাল হয়েছিল। যদিও সেসময়ে সিনেমার গল্প ফাঁস হয়নি। তবে এবার রশ্মিকা সাতপাক ঘোরার আগেই ফাঁস ‘ককটেল ২’-এর প্লট।
ছবির চিত্রনাট্য অনুযায়ী , কৃতী শ্যাননের সঙ্গে সমকামী প্রেমে বুঁদ হবেন রশ্মিকা। শুধু তাই নয় , কৃতি-রশ্মিকা এই ছবিতে ‘সমকামী দম্পতি’ হিসেবে ধরা দেবেন। আর তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ হবে শাহিদ কাপুরের।
উল্লেখ্য , সম্প্রতি শুটিংয়ের শেষ দিনে গোটা ‘ককটেল ২’ টিম নিয়ে ছবি ভাগ করেছিলেন পরিচালক হোমি আদাজানিয়া। যেখানে একফ্রেমে কৃতি শ্যানন, রশ্মিকা মন্দানা ও শাহিদ কাপুরকে দেখা গিয়েছে। এরপরই শোনা যায় বর্তমান প্রজন্মের প্রেক্ষাপটে সমকামী প্রেম নিয়েই চিত্রনাট্য সাজানো হয়েছে। তাই ছবি নিয়ে সমাজের একাংশের আগ্রহ তুঙ্গে। শুধু তাই নয় , সমকামী গোষ্ঠীরা ছাড়াও অনেকেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের মন্তব্য পেশ করছেন। তবে মূল বিষয় , রশ্মিকাকে নিয়ে এই আলোচনা পুরোটাই গুঞ্জন। আদতে বিজয়ের ভয় পাওয়ার কোনো কারণই নেই।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের