6931824a16b75_WhatsApp Image 2025-12-04 at 4.44.43 AM
ডিসেম্বর ০৪, ২০২৫ বিকাল ০৭:০৬ IST

গীতার বঙ্গানুবাদ , ইণ্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে নজির গড়লেন সোমা চৌনী

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শ্রীমদ্ভগবদগীতা বঙ্গানুবাদ করে নজির গড়লেন বাঁকুড়ার বাসিন্দা সোমা চৌনী। সর্বকনিষ্ঠা বাঙালি মহিলা অনুবাদক হিসেবে ইণ্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান পেয়েছেন শিক্ষিকা সোমা চৌনী। সম্প্রতি রেকর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে শংসাপত্র, মেডেল সহ স্মারক সামগ্রী হাতে এসে পৌঁছেছে। 

সূত্রের খবর , কলকাতার একটি সুপরিচিত প্রকাশনী সংস্থা থেকে বাংলায় প্রকাশিত হয়েছে সোমা চৌনী অনূদিত শ্রীমদ্ভগবদগীতা। প্রকাশের পর থেকেই বইটি পাঠক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে। সহজ ভাষায় লেখা এই বঙ্গানুবাদে প্রতিটি শ্লোকের অর্থও অত্যন্ত স্পষ্ট, বোধগম্য করে তুলে ধরেছেন তিনি। ফলে সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষণার্থীরা সকলেই সমানভাবে উপকৃত হয়েছেন। ইণ্ডিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি পাওয়ায় তিনি যেমন আনন্দিত, তেমনই আগামী দিনে নতুন কিছু সৃষ্টির আগ্রহ আরও বেড়েছে এর থেকেই।

গীতার বাংলা অনুবাদ করে সোমা চৌনী জানিয়েছেন ,“গীতার সারমর্ম যদি সত্যিকারের উপলব্ধি করা যায় এবং তা জীবনে প্রয়োগ করা যায়, তবে যে কোনও মানুষের জীবন আরও সহজ,সুন্দর হতে পারে। ঈশ্বরের কাছে যাওয়ার মূলমন্ত্র হলো গীতা। এমনকি গীতায় হাত রেখে বিচারালয়ে সত্যবচনের শপথ নেওয়া হয়। সকলের জীবনের কঠিন পরিস্তিতি মোকাবিলা করতে গীতা সহায়ক। মাতৃভাষায় হলে অনেকেই পড়তে পারবে, বোধগম্য হবে। ”

আরও পড়ুন

মাটির সমস্যায় স্বস্তির বার্তা , আমতার মৃৎশিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ বিধায়কের
জুলাই ৩১, ২০২৬

মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক

গঙ্গাভাঙনের আতঙ্ক পেরিয়ে NEET এ বড় জয় , সর্বভারতীয় র‍্যাঙ্কে চমক সুমার
জুলাই ২৮, ২০২৬

অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার

শ্রাবণে দ্বিতীয় সপ্তাহেই বাহাড়ালে শিবলিঙ্গ প্রতিষ্ঠা , নামছে ভক্তদের ঢল
জুলাই ২৮, ২০২৬

কলস যাত্রা, পূজা-অর্চনা ও অন্নকূটের আয়োজনকে ঘিরে ধর্মীয় উৎসবের আবহ

উল্টো রথে রাজারহাটে ভক্তদের ঢল , নজর কাড়ল ঘোষ পরিবারের ঐতিহ্যবাহী রথ
জুলাই ২৫, ২০২৬

বাসিনা গ্রামে উল্টো রথ উপলক্ষ্যে উৎসবের মিলনমেলা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের