নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শাহরুখ খান। নাসিরউদ্দিন শাহ। বলিউডে দুটো নামই বড় মাপের। তবে পরিসংখ্যানগত দিক থেকে দেখলে শাহরুখ অনেক অনেক এগিয়ে। নাসিরউদ্দিন শাহের অভিনয় অসাধারণ। তার প্রশংসাও করেন অনেকেই। অনুরাগীর সংখ্যাও প্রচুর। তবে হঠাৎই , বলিউড বাদশা কিং খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বর্ষীয়ান অভিনেতা।
কমেডি , থ্রিলার , অ্যাকশন সমস্ত ছবিতেই অভিনয় করেছেন শাহরুখ খান। যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়াই বিশেষত্ব তার। কিং খানের সাফল্য যে আকাশছোঁয়া সে নিয়ে কোনো দ্বিধা নেই। সেই শাহরুখকে নিয়েই অদ্ভুত মন্তব্য করলেন নাসিরউদ্দিন। শাহরুখের অভিনয় আজকাল পছন্দ হয়না তার। সরাসরি অন্য অভিনেতার কথা জানিয়ে দিয়েছেন তিনি।
বর্ষীয়ান অভিনেতা বলেন, "একমাত্র অক্ষয় কুমারকে আমি ভীষণই পছন্দ করি। কারও সাহায্য ও কোনও গডফাদার ছাড়াই নিজের জায়গা তৈরি করেছে ও। সেটা সবাই জানে।অভিনয় করারও যোগ্যতা রয়েছে ওর। বহু দিন ধরে কাজ করার পরে ও ভাল অভিনেতা হয়ে উঠতে পেরেছে। সবরকম চরিত্রে অভিনয় করার মত দক্ষতা অক্ষয়ের আছে।"
এরপর তাকে শাহরুখকে নিয়ে প্রশ্ন করা হলে নাসিরউদ্দিন বলেন , "হ্যাঁ, গডফাদার ছাড়া ইন্ডাস্ট্রিতে আসার মধ্যে শাহরুখ অন্যতম। ওকে কেউ সাহায্য করেনি। একাই নিজের জায়গা তৈরি করেছে। আমি ওকে পছন্দও করি। তবে বড্ড একঘেয়ে। দিনের পর দিন শাহরুখ যেন কেমন একটা একঘেয়ে হয়ে যাচ্ছে।" নাসিরের এই মন্তব্য একেবারেই ভালভাবে নেননি কিং খানের অনুরাগীরা। অনেকের মতে শাহরুখকে কটাক্ষ করেছেন তিনি। আবার অনেকে।বলেছেন , কিংকে ভিন্ন চরিত্রে দেখার জন্যই এমন কথা বলেছেন নাসির।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা