নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধুরন্ধর ছবির সাফল্যের পরেই হঠাৎ ডন ৩ থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। দুরন্ত কামব্যাকের পর ফারহান আখতারকে বুড়ো আঙুল দেখিয়েছেন বললেও ভুল হবে না। যদিও দর্শকরা সকলেই কিং খানকেই ডনের ভূমিকায় দেখতে চান। এই মুহূর্তে নাকি সবটা সামলাতে এবার খোদ ফারহান আখতারই ছবিতে ডনের ভূমিকায় অভিনয় করবেন। বর্তমানে বি টাউনে এই গুঞ্জন তুঙ্গে।
রণবীর সিংয়ের অপেক্ষায় ছিলেন ফারহান। তবে হঠাৎই সরে দাঁড়ানোর পরেই দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফোলো করেছেন। মুখ দেখাদেখি একেবারেই বন্ধ বলা যায়। বলিউডের এখন অন্যতম হট গসিপ এই দুজনের সম্পর্ক। এমন আবহে নাকি ফারহান নিজেই এই চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
অমিতাভ বচ্চনের পর যোগ্য উত্তরসূরী হিসেবে বলিউড বাদশাকে দেখা গিয়েছিল ডন চরিত্রে। যা ভীষণই পছন্দ করেছিলেন দর্শক মহলে। এতটাই পছন্দ করেছেন যে আগামী ছবিতেও সবাই শাহরুখকেই দেখতে চেয়েছেন। তবে সবচেয়ে বড় বিষয় এটাই যে কিং খানকে হয়তো এই ছবির জন্য এখন পাওয়া যাচ্ছে না। তাহলে হয়তো মুক্তির তারিখ আরও পিছিয়ে যেতে পারে। তবে রণবীরকে নিয়েই প্রশ্ন ছিল অনুরাগীদের। এবার ফারহান যদি এই পথে হাঁটেন তাও যে কতটা গ্রহণযোগ্য হবে সেটাই বিষয়।
জাওয়ান ছবির মাধ্যমে কিং খানকে কামব্যাক করিয়েছেন অ্যাটলি। তার কাজ পছন্দ হয়েছে বাদশার। তাই ডন ছবি নিয়ে যোগাযোগ করার পর নাকিকিং খান নাকি এই ছবি পরিচালনার দায়িত্বভার অ্যাটলিকেই দিতে বলেছেন। পরে যদিও শোনা যায় এ খবর ভুল। শুধু তাই নয়, শাহরুখের টিমের তরফে এমনটাও স্পষ্ট করা হয় যে, ফারহানের তরফে ‘ডন ৩’ ছবির জন্য কোনও যোগাযোগ করা হয়নি। পুরো রটনাই নাকি ভুয়ো। তবে এখন গুঞ্জন ফারহান আখতারকে নিয়ে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গেই বোঝা যাবে আসল ঘটনাটি ঠিক কি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা