নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সালমান খান , কাজল বলিউডের অন্যতম সেরা বন্ধু। একসঙ্গে হলেই প্রকাশ পায় দু'জনের বন্ধুত্ব। এবার ফাঁস হল অন্য রহস্য। কাজলের বাবা সমু বন্দ্যোপাধ্যায় মৃত্যুর দু'দিন আগে নাকি সালমানের বাড়িতে গিয়ে মাদক দ্রব্য সেবন করেন। মৃত্যুর আঁচ পেয়েই নাকি ভাইজানের বাড়িতে যান সমু।
নায়কের বাবা সেলিম খান ও কাজলের বাবা সমু ভাল বন্ধু ছিলেন। সেই সূত্রে নায়কের সঙ্গেও খুবই ভাল সম্পর্ক তৈরি হয় নায়িকার বাবার। কাজলের বাবার প্রসঙ্গে সালমান বলেছেন, "সমুকাকা আমাদের বাড়ি এসে আমায় বললেন, ‘দু’পেগ তৈরি করো’। আমি বারণ করেছিলাম। বলেছিলাম, শরীর ভাল নেই, কেন খাবেন? আমায় তখন উনি বলেন, ‘দু’দিন পরে আমি চলেই যাব। তাই আমাকে মানা কোরো না’। সেই কথাই সত্যি হল। দু’দিন পরে আমাদের ছেড়ে চলে গেলেন তিনি। দিনটা কখনও ভোলার নয়।"
উল্লেখ্য , একসঙ্গে একটি ‘টক শো’ সঞ্চালনা করছেন কাজল ও টুইঙ্কল খন্না। তাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন সলমন খান ও আমির খান। চারজনেই খুব ভাল বন্ধু। গল্প করতে করতে ফিরে যান পুরনো দিনে। তখনই উঠে আসে বাবার প্রসঙ্গ। সালমানের মুখে বাবার কথা শুনে চোখ ছলছল অবস্থা ছিল কাজলের।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের