নিজস্ব প্রতিনিধি, কলকাতা – জানুয়ারির প্রথমেই গায়িকা-ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর একটি ভিডিও তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। এখন স্বাভাবিক জীবনে ফিরেছেন। এর মধ্যেই অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর সঙ্গে দেবলীনার সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। বিতর্কের মাঝে মুখ খুললেন গায়িকা।
দেবলীনা জানিয়েছেন, “সায়কের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক প্রায় ৬ বছরের। সেই সময় প্রবাহ আমার জীবনে ছিলেন না। প্রবাহর সঙ্গে আমার সম্পর্কের বয়স মোটে আড়াই বছর। যদি সায়কের সঙ্গে প্রেম থাকত, তাহলে ওকেই বিয়ে করতাম। প্রবাহ আমার জীবনে আসতই না। আমি আর সায়ক দুজনেই নিয়মিত ভ্লগ করি। আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয়, সেটা দর্শকরা দেখতে পান। তাই ভাবেন কিছু একটা রয়েছে। কিন্তু বেস্ট ফ্রেন্ড বলতে যা বোঝায়, সায়ক আমার কাছে সেটাই। আমার আরও বন্ধু আছে, তাঁদের সঙ্গে ঘুরতে যাই, কফি শপে যাই, যেহেতু তাঁরা ভিডিও করেন না, তাই আপনারা তাঁদের দেখতে পান না। চর্চাও হয় না।“
উল্লেখ্য, আত্মঘাতী হওয়ার আগে ফেসবুক লাইভে এসে দেবলীনা নন্দী বলেন, “আমি অনেকবার ভেবেছি সব ঠিক হয়ে যাবে। হয়তো চরম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একাধিকবার মনেও হয়েছিল স্বামী প্রবাহর সঙ্গে যোগাযোগ করার কথা। কিন্তু আমি জানতাম, কোনও উত্তর আসবে না। চোখ বুজে আসছিল।“ এই ঘটনার পর দেড় মাস কেটে গেলেও, কোনও প্রতিক্রিয়া দেননি দেবলীনার স্বামী প্রবাহ নন্দী।
এখন সুস্থ আছেন দেবলীনা। একের পর এক শো করছেন। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, দেবলীনা-প্রবাহের কি বিচ্ছেদ হয়ে গিয়েছে? নাকি আবার একসঙ্গে থাকছেন তাঁরা? এই নিয়ে একটি শব্দও খরচ করেননি দেবলীনা নন্দী বা তাঁর মা। সোনারপুর থানা সূত্রে খবর, স্বামী প্রবাহ নন্দীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছেন দেবলীনা। অভিযোগের ভিত্তিতে তলব করা হয়েছিল প্রবাহকে। থানায় হাজিরাও দিয়েছেন তিনি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের