নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দীপিকা পাডুকোন। মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পর কাজে ফিরেই এই কথা জানিয়ে দিয়েছেন। হয়তো সংসারেও সময় দিতে চাইছেন বা মেয়ের কাছাকাছি থাকতে চাইছেন। সে যে কারণেই হোক না কেন , নিজের এই সিদ্ধান্তে অনড় বলি অভিনেত্রী। সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন কঙ্কনা সেন শর্মা। এবার দীপিকার হয়ে সুর চড়ালেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।
থানা ছবিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। এখনও অবধি ছবিটি যথেষ্ট সাফল্যের মুখ দেখেছে। একটি সাক্ষাৎকারে কাজের সময় নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেছেন , "এই বিষয়ে আমি খুব বেশি জানি না। বিস্তারিত পড়তে হবে। যত ঘণ্টার কাজে সকলে স্বচ্ছন্দ, সেটাই করা উচিত। সকলের জন্য একই নিয়ম হওয়া উচিত। যাতে আপনি ক্লান্তও হয়ে পড়বেন না, এবং নিজের কাজটা ভাল করে শেষ করতে পারবেন।"
আট ঘণ্টা কাজের দাবি তোলার পর দায়বদ্ধতার অভাবে কল্কি এডি থেকে ছিটকে গেছেন অভিনেত্রী। তবে দীপিকার স্পষ্ট দাবি , এর থেকে বেশি কাজ করতে চান না। এমনকি অক্ষয় কুমারও নাকি আট ঘণ্টা হলেই ফ্লোর ছেড়ে বেরিয়ে যেতেন। এমন তথ্যও উঠে এসেছে। দীপিকার দাবি , "অনেক পুরুষ অভিনেতারা এমন সময় মেনে চলেন। শুধু একজন মহিলার কাছ থেকে এই দাবি উঠেছে বলে যদি সেটা অবাঞ্চনীয় বলে মনে হয় তাহলে তাই।" এমনকি তার দাবি না মানার কারণেই সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে সরেছেন অভিনেত্রী।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের