নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সব্যসাচী চক্রবর্তী ও সুস্মিতা রায়। সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে তারা। সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। প্রাক্তন স্বামী সব্যসাচী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেত্রী। পাল্টা সুস্মিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন সব্যসাচী। এবার সুস্মিতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন প্রাক্তন দেওর সায়ক।
সোশ্যাল মিডিয়ায় সায়ক লিখেছেন, “রেকর্ডিংয়ে ওর যা দাবি, খেয়াল করুন ও সবই বলেছে। মানে আগে থেকেই ঠিক ছিলো এই কাজটা ও করবে আমাকে কাল রাতে কল করে আসতে বলা হয়। যে ব্ল্যাকমেইল ও আমার ঘাড়ে ঠেলছে, সেটা ও যে করতে চাইছে তা স্পষ্ট। স্বাভাবিক আমি ঘাবড়ে যাই! আবার একটা কন্ট্রোভার্সি?! আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আর ও সেই সুযোগে ওর কথা গুলো রেকর্ডিংয়ে শুনিয়েছে যাচ্ছিল। ওগুলো কাউন্টার করার মতো পরিস্থিতি আমার ছিলো না। আর আমি ওকে অনেকবার বলেছি দাদার সঙ্গে তোর সম্পর্ক ঠিক নেই । তুই এই বিয়ে থেকে বেড়িয়ে যা। ভালো ছেলে দেখে আবার বিয়ে কর, সেটাকে ঘুরিয়ে এই নোংরা কথা যখন ও বলতে শুরু করল তখন আমি ভয় পেয়েছিলাম। তার মানে ও শুরু করবে আবার। সেটাই হলো। মাঝে থেকে আবার কন্ট্রভার্সি। আমি ওকে এই নোংরামি থামাতে বলেছিলাম। সেটাকেই ঘুরিয়ে ও ডাস্টবিন বানালো। হোয়াটসঅ্যাপ কল ছিলো। মানে থার্ড ফোন থেকে রেকর্ডিং। স্ক্রিপ্ট ছিলো। আমি বোকার মতো পা দিয়েছি।“
তিনি আরও লিখেছেন, “রাতেই বাড়ি গিয়ে কী করে ওর ইমেজ ক্লিন করব? দাদা ফাইনালি বারণ করেছিল যাইনি, তাই রাগ। অন্যায় করে থাকলে যেতাম তো আমাদের খারাপ করে, ওর নিজের কীর্তি জাস্টিফাই করতে ও নিজে কী এমন ইমেজ ভালো করল বুঝলাম না। দাদাইয়ের লেখা পড়ে খারাপ লাগলো। কিছু কিছু বুঝতাম। কিন্তু সুস্মিতার ইমেজ বজায় রাখার দায় তো আমাদের ওপরেই ঠেলেছিল। ওকে ভালবাসতাম সবাই, কীই বা করার ছিলো! এবারেও চাইছিল, ইমেজ বিল্ডিং, কল রেকর্ডিংটা ভালো করে শুনলে বুঝতেন, যে আমাকে ও ওর বাড়িতে বার বার ডেকে পাঠাচ্ছিল। পারল না, তাই নোংরামি! যা হোক, এখন আমি বুঝেছি, কুকুরের কাজ কুকুরে করেছে। আমাদের কামড়ানো শোভা পায় না। তাই এই প্রচণ্ড অসভ্য অ্যালিগেশনকে পাত্তা দিচ্ছি না, নিন্দা করছি। ওর চরিত্র নিয়ে কথা বললে বিশাল রচনা হয়ে যাবে। কিন্তু সেটা কেনই বা করব। তাতে ওর রুচির সাথে আমাদের ফারাক থাকবে না। সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে আর না।“
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের