নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনয় জগতে আসার অনেক আগে থেকেই শাহরুখ খানের পাগল ভক্ত অভিনেত্রী তৃণা সাহা। বাদশার সঙ্গে দেখা হওয়ার সুযোগ না হলেও আচমকা তার সঙ্গে দেখা হল আরিয়ানের। শীতের রাতে কলকাতার একটি পার্টিতে আচমকা তৃণার সঙ্গে দেখা গেল শাহরুখ পুত্র আরিয়ানকে। মধ্যমা বিতর্কের মাঝেও আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ তৃণা।
সূত্রের খবর , রবিবার রাতে একটি তারকাখচিত পার্টিতে হাজির হন তৃণা সাহা। সেখানেই আরিয়ানের সঙ্গে আচমকা দেখা হল অভিনেত্রীর। রাত তিনটে অবধি চলে সেই পার্টি। কলকাতা নাইট রাইডার্স নিয়েও দুজনের কথা বার্তা হয়েছে। তৃণার প্রতি আরিয়ানের ব্যবহার ছিল ভীষণই মানবিক। আরিয়ান পুত্রের কথাবার্তা , ব্যবহারে মুগ্ধ তৃণা।
পার্টি শেষে তৃণা বলেন , "আরিয়ান এই শহরে প্রায়ই আসেন। এবার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে এসেছিলেন। শাহরুখের তুলনায় আরিয়ানের ব্যস্ততা কম। তাই কেকেআর নিয়ে যাবতীয় দেখভাল করেন। পার্টিতে উপস্থিত সকলের দিকে ওঁর নজর ছিল। কে কী খেতে চান, নিজেই দেখাশোনা করছিলেন।"
টলি অভিনেত্রী জানিয়েছেন , "আরিয়ান এতটাই বিনয়ী যে এত বড় পরিবারের সন্তান তা বোঝাও সম্ভব নয়। সকলের সঙ্গে ছবি তুলছেন। পার্টি শেষে ম্যানেজার ছবি তুলতে বারণ করছেন। তবে ওঁর কোনও আপত্তি নেই।"
উল্লেখ্য , সম্প্রতি মধ্যমা প্রদর্শন বিতর্কের পর আরিয়ানের বিরুদ্ধে মহিলাদের অপমান করার অভিযোগ উঠেছে। আইনি জটিলতাতেও জড়িয়েছেন তারকা পুত্র। তবে সেসব ভুলে তারই প্রশংসা করলেন পরশুরাম ধারাবাহিকের নায়িকা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের