69a0022095a57_Gallery_1772091186614
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ বিকাল ০৭:৩৫ IST

ঋতুরাজকে বরণ , শেকড়ের টানে ধূপগুড়িতে রাখালসেবা উৎসব

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ঋতুরাজকে বরণ করে নিতে ইতিহাসে প্রথমবার বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হল প্রাচীন লোকঐতিহ্য ‘ত্যারেয়া ফেলা ও রাখালসেবা’। বসন্তের আগমনে পলাশ-শিমুলের রক্তিম আভায় ধূপগুড়ির কালীরহাট সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। উৎসবের আবহ ছড়িয়েছে জেলা জুড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে , একসময় উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে ‘ত্যারেয়া ফেলা’র মাধ্যমে শীতকে বিদায় জানিয়ে বসন্তকে স্বাগত জানানোর রেওয়াজ ছিল। আধুনিকতার ভিড়ে সেই প্রথা আজ বিলুপ্তপ্রায়। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য পুনরুজ্জীবিত করতেই উদ্যোগ নিয়েছে দেবীডাঙ্গা ত্যারেয়া উৎসব কমিটি।

আয়োজকদের বক্তব্য, প্রাচীন নিয়ম মেনেই গ্রামের আবালবৃদ্ধবনিতা সমবেত হয়ে ‘ত্যারেয়া’ ফেলেন। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানপর্ব। আয়োজনের অংশ হিসেবে নদীর তীরে গবাদি পশুদের স্নান করিয়ে পালন করা হয় বিশেষ রীতি, যা তাঁদের মতে মহাভারতের যুগের স্মৃতিবাহী। ধর্মীয় আচার হিসেবে রয়েছে ভাগবত পাঠ এবং প্রথাগত ‘রাখালসেবা’র প্রসাদ বিতরণ।

ইতিমধ্যেই এলাকায় সাজ সাজ রব পড়ে গিয়েছে। কমিটির আশা, এই উদ্যোগ কেবল প্রথা রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক শিকড়ের পুনর্খোঁজে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

উদ্যোক্তা 

এ প্রসঙ্গে কমিটির সভাপতি রনজিৎ কুমার রায় জানান, 'এটি রাজবংশীদের একটি প্রাচীন প্রথা। এই ধারা আমাদের পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। ভাগবত থেকে অনুপ্রাণিত এই আচার আসলে কৃষ্ণ পূজারই অংশ। উত্তরবঙ্গে এত বড় পরিসরে এমন উদ্যোগ এই প্রথম। ঐতিহ্য বাঁচিয়ে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতেই আমাদের এই প্রয়াস'।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের