নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতের বিনোদন জগতের এক জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও তার কাজের ক্ষিদে, জানার আগ্রহ তরুণ প্রজন্মের জন্য এক বড় দৃষ্টান্ত।

বয়স তো কেবলই একটা সংখ্যা মাত্র তা আরও একবার প্রমাণ করে দিলেন অমিতাভ বচ্চন। জীবনের আটটি দশক পার করে এসেও তাঁর মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই। আজও তিনি নতুন কিছু শেখার জন্য ততটাই উৎসাহিত থাকেন যতটা তিনি কেরিয়ারের শুরুর দিনে ছিলেন। একটি সাক্ষাৎকারে জীবনের দর্শন নিয়ে বলতে গিয়ে অমিতাভ জানান শেখার কোনো শেষ নেই। জীবনই হলো সবথেকে বড় শিক্ষক।

অমিতাভ বচ্চন বলেন আমি আজও নিজেকে সবসময় একজন ছাত্র মনে করি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এই বয়সে এসেও কেন এত পরিশ্রম করি? তাঁদের উদ্দেশে আমার একটাই কথা বলতে চাই যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই নতুন কিছু শেখার আছে।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় অমিতাভ বচ্চন। ব্লগ লেখা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা নতুন টেকনোলজ সব কিছু নিয়েই তিনি চর্চা করেন। তিনি মনে করেন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নতুনকে সবসময় আপন করে নিতেই হবে।

জীবনের ঘাত-প্রতিঘাত, অসুস্থতা কিংবা বয়সের ভার কোনো কিছুই দমাতে পারেনি এই মানুষটিকে। অমিতাভ বচ্চনের এই জীবনদর্শন কেবল অভিনেতাদের জন্য নয়, বরং সাধারণ মানুষের কাছেও এক বড় বার্তা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের