নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সলমন খানের দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি - মে ওয়ার রেস্ট ইন পিস’ নতুন সমস্যায় পড়েছে। গালওয়ান সংঘাতকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সিনেমার গল্পে একাধিক পরিবর্তন আনা হয়েছে। তবুও সেন্সর প্রক্রিয়া শেষ না হওয়ায় মুক্তির দিন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে অনুরাগীদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।

সূত্রের খবর, প্রথমে এই সিনেমার নাম দেওয়া হয় ‘ব্যাটেল অফ গালওয়ান’। পরে নাম বদলে ‘মাতৃভূমি’ দেওয়া হয়। খবর অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শে সিনেমা থেকে চিন সম্পর্কিত অনেক অংশ সরিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে বেশ কিছু দৃশ্য নতুন করে শুট করতে হয়েছে নির্মাতাদের।

জানা গেছে, নতুন সংস্করণে গান, আবেগঘন মুহূর্ত, কাল্পনিক কিছু দৃশ্য যোগ করা হয়েছে। এপ্রিল মাসে সংশোধিত সিনেমা ছাড়পত্রের জন্য জমা করা হয়েছে। কিন্তু এখনও কোনও অনুমতি না পাওয়ায় কবে সিনেমাটি হলে মুক্তি পাবে, তা স্পষ্ট নয়। প্রযোজনা সংস্থাও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এই সিনেমাতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সলমন খান। চরিত্রের জন্য তিনি বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন ও কঠোর শরীরচর্চাও করেছেন। এদিকে সামনে তার অন্য নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। তাই আবার পরিবর্তনের প্রয়োজন হলে সময় পাবেন কি না, তা নিয়েও সিনেপাড়ায় জোর আলোচনা চলছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের