নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শেষ আট ম্যাচে পাঁচটি শূন্য করেছেন বিধ্বংসী অভিষেক শর্মা। বিশ্বকাপের মঞ্চে তো একেবারেই লবডঙ্কা। তার ব্যাটে যেন বলই লাগছেনা। তার ওপর ভরসা করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকরা। তবে তাদের এখনও অবধি নিরাশ করেছেন অভিষেক। তবুও তার ওপর থেকে আস্থা হারাচ্ছে না ভারতীয় অধিনায়ক সূর্যকমার যাদব। বলাবাহুল্য, অন্ধ বিশ্বাস করছেন তিনি।
শেষ আটটি টি-টোয়েন্টিতে তাঁর স্কোর ৮৪, ০, ৬৮*, ০, ৩০, ০, ০, ০। সূর্য বলেছেন , "পরের ম্যাচগুলোতেও এমন পরিস্থিতির সামনে পড়তে হতে পারে। তবে ব্যাটারদেরও বোঝা দরকার কীভাবে দায়িত্ব নিতে হবে। আমি আর তিলক সময় বিশেষে ধরে খেলিনি। কারণ, জানতাম যে, পরে মেরে খেলার মতো ব্যাটার আছে।" অভিষেকের নাম না করলেও দায়িত্বের ব্যাপারে ঠিকই সকলকে সচেতন করেছেন অধিনায়ক। সূর্য আরও বলেছেন , "ম্যাচ জিতলেও সেখান থেকে বহু কিছু শেখার থাকে। এই ম্যাচ থেকেও আমরা কিছু না কিছু শিখেছি।"
ভারতীয় দলে এখন বোলিং বিকল্প প্রচুর। সেই নিয়ে সূর্য বলেছেন , "এমন মাথাব্যথা থাকা স্বাস্থ্যকর। হাতে বেশি বিকল্প থাকলে পিচ অনুযায়ী ওরা দলকে যে কোনও দিন সাহায্য করতে পারে। দল যেভাবে এগিয়ে চলেছে, তাতে খুশি। ব্যাটাররা অবদান রাখছে। দু-একজনের কাছে দিনটা দারুণ যাচ্ছে। তবে সকলের কাছ থেকে অবদান চাই।"
শিবম দুবের ৩১ বলে ৬৬ রানের ইনিংস ভীষণই প্রশংসনীয়। অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। এই প্রসঙ্গে অধিনায়কের সংযোজন , "বিশাখাপত্তনমেও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দারুণ খেলেছিল দুবে। ও যেভাবে আমাদের রান ১৯০-এ নিয়ে গেল, তা সত্যিই অসাধারণ।"
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের