6a34f0171ea3d_anandi.jpeg
জুন ১৯, ২০২৬ দুপুর ০২:৩৪ IST

শেষ হল ‘আনন্দী’র সফর, আবেগঘন পোস্টে ভেঙে পড়লেন অন্বেষা

নিউজ ডেস্ক - জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো। প্রায় ১ বছর ১০ মাস ধরে দর্শকদের মন জয় করার পর বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ধারাবাহিকটির শেষ দিনের শুটিং। বিদায়ের আবহে কেক কাটা, স্মৃতিচারণ এবং সহকর্মীদের সঙ্গে শেষ মুহূর্ত কাটাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘আনন্দীর' অভিনেত্রী  অন্বেষা হাজরা। শুটিং শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি নিজের অনুভূতি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

সেই পোস্টেই গীতার বিখ্যাত শ্লোক ‘বাসাংসি জীর্ণানি যথা বিহায়'  উদ্ধৃত করে অন্বেষা জানান, একটি চরিত্রের সঙ্গে তার দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটেছে। অভিনেত্রীর কথায়, ‘আজ ১ বছর ১০ মাস পর আমি আনন্দীর শরীর থেকে  বেরোলাম। আবার কোনও নতুন শরীরে দেখা হবে।’ অভিনয়জীবনে প্রতিটি চরিত্রই যে শিল্পীর কাছে এক একটি নতুন সত্তা, অন্বেষার এই বার্তায় তারই প্রতিফলন দেখা গিয়েছে। ফলে ধারাবাহিকের শেষ পর্বের আবেগ যেন আরও গভীর হয়ে উঠেছে।

এই আবেগঘন মুহূর্তে অন্বেষা বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রযোজক 'নীলাঞ্জনা শর্মা' এবং জি বাংলার প্রতি। তার দাবি, কর্মজীবনে এত সম্মান তিনি আগে কখনও পাননি। অভিনেত্রীর কথায়, নীলাঞ্জনা শর্মা গোটা টিমের পাশাপাশি তারও খেয়াল রেখেছেন পরিবারের সদস্যের মতো। উল্লেখ্য, নীলাঞ্জনার প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছিলেন অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায়, আর সেই জুটিও দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল।

শুধু প্রযোজক বা চ্যানেলই নয়, এই সাফল্যের যাত্রায় যারা পাশে ছিলেন তাদের প্রত্যেকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। জ্যোতি দা, মানসী সিনহা, শিল্পী মিত্র-সহ ধারাবাহিকের সঙ্গে যুক্ত একাধিক সহকর্মীর নাম উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি পরিচালক 'গোপাল চক্রবর্তীর' কাজের প্রশংসা করে তাকে ‘ঝড়’ বলেও উল্লেখ করেছেন। ক্যামেরার সামনে এবং পিছনে থাকা শিল্পী ও কলাকুশলীদের অবদানের কথাও তুলে ধরেছেন অন্বেষা।

এদিকে, গোটা ইউনিট এবং পর্দার পরিবারের সদস্যদের মিস করার কথাও লিখেছেন অভিনেত্রী। মা-বাবা থেকে শুরু করে সহ-অভিনেতা, মেকআপ আর্টিস্ট, ফ্লোর কর্মী— সকলের সঙ্গে কাটানো সময় তার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে বলেই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থা থেকে বেরিয়ে এসে নীলাঞ্জনা শর্মার নতুন প্রযোজনা সংস্থার প্রথম ধারাবাহিক ছিল ‘আনন্দী’। নানা চড়াই-উতরাই পেরিয়ে সফলভাবে দীর্ঘ পথচলার পর এবার শেষ হলো সেই অধ্যায়, তবে দর্শকদের মনে ‘আনন্দী’ যে দীর্ঘদিন জায়গা করে থাকবে, তা বলাই যায়।

আরও পড়ুন

অশালীন ছবি থেকে হুমকির ভয়েস নোট! আতঙ্কে অভিনেত্রী চাঁদনি সাহা
আগস্ট ০৩, ২০২৬

চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন

কাজ পেতে শরীরের দাম চেয়েছিল! কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন আকাঙ্ক্ষা
আগস্ট ০৩, ২০২৬

মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান

প্রাক্তন প্রেমিকার স্বামীকে চুমু কুশলের! গওহরের এক মন্তব্যেই ভাইরাল মুহূর্ত
আগস্ট ০২, ২০২৬

রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।

অমিতাভ পারেন, আমরা কেন পারব না নিরামিষ বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা!
আগস্ট ০২, ২০২৬

মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা

সাই পল্লবীকে নিশানা, সীতার সাজে কঙ্গনার পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা

ক্রাশকে সামনে পেয়েও সেলফি মিস! সাই পল্লবীর জন্য আবেগে ভাসলেন আরাত্রিকা
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা

প্রেম বয়স মানে না, শুধু বাড়ায় বুকের ধুকপুক! অপরাজিতার পোস্টে মুগ্ধ নেটপাড়া
আগস্ট ০১, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।

ফরাহকে উঁচু গলায় জবাব রামের! ভাইরাল ভিডিয়ো ঘিরে দর্শকদের ক্ষোভ
আগস্ট ০১, ২০২৬

রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান

ঘরের মেয়েকে ঠিক ভাবে শাসন করুন , কিশোরীকে নিয়ে বিতর্কিত পোস্ট কঙ্গনার
আগস্ট ০১, ২০২৬

তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন

স্বামীর আচরণে বিতর্ক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন গৌতমী! শ্রেয়ার জবাবে চমক
জুলাই ৩১, ২০২৬

 রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে

রামায়ণ নাকি টেলি সিরিয়াল, লারা দত্তের লুক ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল !
জুলাই ৩১, ২০২৬

নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে

মোদি বিষ্ণুর অবতার , পা ধুয়ে জল পান করতে চান সুদেশ বেরি
জুলাই ৩১, ২০২৬

বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

রাজনীতিই কি ভাঙবে বাবা-ছেলের সম্পর্ক , চমকে দিল উইঙ্কল-টুইঙ্কলের টিজার
জুলাই ৩১, ২০২৬

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে 

সলমনের পর বন্যা বিধ্বস্ত অসমের পাশে কার্তিক , বন্যাত্রাণে দিলেন ১ কোটি টাকা
জুলাই ৩১, ২০২৬

কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক

দাদাগিরির মঞ্চে দেবকে কঠিন প্রশ্ন রূপঙ্করের, উত্তরে মন জিতে নিলেন অভিনেতা
জুলাই ৩১, ২০২৬

'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের