নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ৬ মাস হয়েছে মাতৃত্বের স্বাদ পেয়েছেন। মা হওয়ার পর এখনও অবধি বড় পর্দায় দেখা যায়নি। এখন সম্পূর্ণ পারিবারিক জীবন উপভোগ করছেন। স্বামী , ছেলেকে নিয়ে একেবারে ব্যস্ত জীবন। এরই মাঝে পরিণীতি চোপড়ার একটি মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছেন বলি অভিনেত্রী।
কাজ থেকে দূরে থাকলেও, সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন পরিণীতি। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি পোস্ট করেন পরিণীতি। সেখানে তিনি লেখেন, "কখনও কখনও সহ-অভিনেতার প্রতি আলাদা অনুভূতি তৈরি হয়।" এরপরেই সকলের প্রশ্ন মা হওয়ার পর কি প্রেমে পড়লেন অভিনেত্রী?
সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়ার মাঝেই নিজে মুখে ভুল ভাঙিয়ে দিলেন অভিনেত্রী। পরে দেখা যায়, সেই ভ্যানিটি ভ্যানটি আসলে রাঘবের নামেই বরাদ্দ। অর্থাৎ মজার ছলেই স্বামীকেই ‘সহ-অভিনেতা’ হিসেবে উল্লেখ করেন পরিণীতি। তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে। আসলে নেটিজেনরা যেকোনো বিষয় নিয়ে শোরগোল ফেলতে পছন্দ করেন। এক্ষেত্রেও বিশুয়টা তেমনই।
উল্লেখ্য , মাতৃত্বের পর জীবনের গতিপথ বদলেছে অভিনেত্রীর। বর্তমানে দিল্লিতেই থাকছেন পরিণীতি। এমনকি থাইল্যান্ড সফরের নানা ভিডিও ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও সমুদ্রের ধারে সময় কাটানো আবার কখনও ব্যাংককের চায়না টাউন ঘোরাঘুরি করার ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ অভিনেত্রী।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের