নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড ছবি ‘ধুরন্ধরের’ নতুন গান ‘শারারাত’ মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ক্রিস্টল ডিসুজা ও আয়েশা খানকে তুলনা করে শুরু হয় একের পর এক ট্রোলিং। নেটিজেনদের অনেকে গানের পারফরম্যান্স ঘিরে দুই অভিনেত্রীর মধ্যে প্রতিযোগিতা তৈরি করার চেষ্টা করে। এই তুলনামূলক ট্রোলিংয়ের বিরুদ্ধেই এবার প্রকাশ্যে মুখ খুললেন ক্রিস্টল ডিসুজা। বিষয়টিকে ‘দুঃখজনক’ ও ‘অপ্রয়োজনীয়’ বলে কড়া ভাষায় নিন্দা করেন তিনি।

‘শারারাত’ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুলনার ঝড়। গানে ক্রিস্টাল ও আয়েশা খান দু’জনকেই দেখে নেটিজেনদের একাংশ আয়েশার নাচকে এগিয়ে রেখে ক্রিস্টালকে কটাক্ষ করতে থাকেন। এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেন ক্রিস্টাল। তিনি জানান, একজন নারী হয়ে আরেকজন নারীর সঙ্গে এমন তুলনা করা অত্যন্ত অপমানজনক। ক্রিস্টালের কথায়, তাঁরা দু’জনেই গানটির জন্য সমানভাবে কঠোর পরিশ্রম করেছেন। ট্রোলারদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ধরনের নেতিবাচক মানসিকতা সমাজ ও বিনোদন জগতের জন্য ক্ষতিকর। পাশাপাশি আয়েশার প্রশংসা করে তিনি স্পষ্ট করেন, তাঁদের মধ্যে কোনও শত্রুতা নেই, বরং পারস্পরিক শ্রদ্ধাই রয়েছে।

ক্রিস্টাল ডিসুজার এই প্রতিবাদ বর্তমান সময়ের 'ফ্যান-ওয়ার' এবং সাইবার ট্রোলিংয়ের বিরুদ্ধে একটি জোরালো বার্তা। বিনোদন জগতে নারী শিল্পীদের একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর যে পুরনো মানসিকতা, তার বিরুদ্ধে ক্রিস্টাল যে অবস্থান নিয়েছেন তা নেটিজেনদের একাংশের প্রশংসা কুড়িয়েছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের