নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অক্ষয় কুমারের নতুন সিনেমা 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' মুক্তির পর থেকেই সিনেমা হলে ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মুক্তির মাত্র নয় দিনের মধ্যেই সিনেমাটি বড় সাফল্যের মুখ দেখেছে। এক্ষেত্রে নতুন মুক্তি পাওয়া একাধিক সিনেমার সঙ্গে এটির প্রতিযোগিতা চললেও দর্শকদের আগ্রহ কমেনি। ট্রেড বিশেষজ্ঞদের মতে, রবিবারের শেষে আয়ের পরিমাণ আরও বাড়তে পারে।

মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি বক্স অফিসে ৯৩ কোটির বেশিই সংগ্রহ করেছে। মুক্তির পর সিনেমাটির দ্বিতীয় শুক্রবার আয় হয় ৪.৫০ কোটি টাকা। দ্বিতীয় শনিবার আরও ৭.৩৫ কোটি টাকা যোগ হওয়ায় মোট সংগ্রহ ১০৫ কোটির গণ্ডি পেরিয়ে যায়। রবিবারের শেষে সেই অঙ্ক ১১৪ কোটির কাছাকাছি পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে।

সূত্রের খবর, দীর্ঘদিন নানা আর্থিক জটিলতার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছিল। পরে ডিজিটাল, স্যাটেলাইট, মিউজিক কপিরাইট বিক্রি থেকে প্রযোজনার বড় অংশের খরচ উঠে আসে। বিভিন্ন প্রতিবেদনে দাবি, অক্ষয় কুমার নির্দিষ্ট পারিশ্রমিকের বদলে সিনেমার লাভের অংশ থেকে পারিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে নির্মাতাদের উপর আর্থিক চাপও অনেকটাই কমেছে।

অক্ষয় কুমারের সঙ্গে এই সিনেমায় একাধিক তারকাকে একসঙ্গে দেখা যাচ্ছে। যা দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। সেই কারণেও সিনেমা হলে ভিড় বজায় রয়েছে। ইতিমধ্যেই OTT মুক্তি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আগামী আগস্টে জিও হটস্টারে সিনেমাটি স্ট্রিম হতে পারে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের