নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আলোর উৎসবে মেতে উঠেছে দেশবাসী। আতশবাজি ফাটাতে ব্যস্ত আট থেকে আশি সকলে। দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোলা চিঠিতে সিঁদুর অভিযান-মাওবাদী দমনে সাফল্যের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। পাশাপাশি দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর চলতি বছর দ্বিতীয় দীপাবলি। সেই প্রসঙ্গ তুলে খোলা চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, “অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সাহস জোগান ভগবান রাম। তারই জীবন্ত উদাহরণ পেয়েছি সিঁদুর অভিযানের সময়। ভারত সে সময় অন্যায়ের প্রতিশোধ নিয়েছে।“ জিএসটির প্রসঙ্গ টেনে তাঁর দাবি, “আমরা অদূর ভবিষ্যতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে এগোচ্ছি।“
খোলা চিঠিতে মোদি আরও লিখেছেন, “এবার দেশের বিভিন্ন জেলার বহু প্রত্যন্ত এলাকায় দীপাবলি পালন হচ্ছে। ওই সব এলাকা থেকে মাওবাদকে গোড়া থেকে নির্মূল করার সম্ভব হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা অনেককে সহিংসতার পথ থেকে সরিয়ে এনে জীবনের মূলস্রোতে ফেরাতে সাফল্য পেয়েছি। তাঁরা আমাদের দেশের সংবিধানের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এটা গোটা দেশের জন্য বড় পাওনা। আসুন, আমরা সকল ভাষাকে সম্মান করি। স্বাস্থ্যকে অগ্রাধিকার দিই। বজায় রাখি পরিষ্কার-পরিচ্ছনতাকে।“
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের