নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে কিছুদিন আগেই গিয়েছিলেন আমির খান। অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতেও দেখা গিয়েছিল অভিনেতাকে। সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে ছিলেন বলি তারকা। তবে এইসবের মাঝে নাকি বেআইনিভাবে সরকারি কলেজে প্রবেশ করেছিলেন তারা। সিসিটিভি ফুটেজে সত্যিটা সামনে আসতেই তারকদের নিয়ে তুঙ্গে বিতর্ক।
অরিজিৎ আমিরের বিরুদ্ধে অভিযোগ , মাঝরাতে বেআইনিভাবে সরকারি কলেজ রানী ধন্যা কুমারিতে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান তারা। ব্যাডমিন্টন খেলা থেকে শুরু করে ছবির শুটিং সবকিছুই করেন। অভিযোগ তুলে সোশাল মিডিয়ার সরব হয়েছেন জিয়াগঞ্জের সরকারি কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। তবে কিছুক্ষণের মধ্যেই যদিও সবটা ডিলিট করে দিতে বাধ্য হন।
অধ্যক্ষ অজয়বাবু নিজস্ব ফেসবুকের পাতায় ৩৫ সেকেন্ড ও ২৬ সেকেন্ডের দুটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন , কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাত ১টার পর গোটা দশেক মোটর সাইকেল-সহ অরিজিৎ সিং ও আমির খান কলেজে প্রবেশ করেন। সেখানে খেলাধুলার পাশাপাশি শুটিংও করেন। প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট সদলবলে সেখানে কাটানোর পর রাত্রি ২টো ২৫ নাগাদ অরিজিৎ এবং আমির খান বেরিয়ে যান। সবটাই কলেজের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
অরিজিৎ আমিরের এই কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেলেও এখন তার অস্তিত্ব নেই। অভিযোগ জানিয়েও তা কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলেন কলেজের অধ্যক্ষ। ডিলিট করে অজয়বাবু জানান, "পোস্টটি ডিলিট করতে বাধ্য হলাম।" এরপরই বিতর্ক বাসা বেঁধেছে। কারণ , অনেকেরই মন্তব্য দুই মেগাস্টারের বিরুদ্ধে এহেন অভিযোগ আনার পরই নাকি বিভিন্ন মহল থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হয়। এবার ফের প্রশ্ন তবে কি সেলিব্রিটিদের জন্য সবটাই ছাড়? সাধারণ মানুষের বিরুদ্ধেই কি শুধু ভুল করলে আইনি পদক্ষেপ নেওয়া যায়। এখানে কোনো সাধারণ মানুষ হলেও কি একই জিনিস ঘটত? নেটিজেনদের এহেন প্রশ্নে এখন চরম বিতর্ক সোশ্যাল মিডিয়ায়।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের