নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শুটিংয়ের সময় ভয়াবহ মৃত্যুর সাক্ষী হয়েছেন অজয় দেবগান। দীর্ঘ দেড় দশকের শুটিং কেরিয়ারে ভয়ানক অ্যাকশন দৃশ্যের অভিনয় করেছেন সিংঘাম। বর্তমানে 'দে দে পেয়ার দে ২' ছবির প্রচারে ব্যস্ত অজয়। সেই ছবির শুটিংয়ের সময়ই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই জানালেন বলি অভিনেতা।
বাবা অ্যাকশন ডিরেক্টর হওয়ায় কখনোই কোনো কাজ কঠিন মনে হয়নি অজয়ের। তবে স্কাই ডাইভিং যে সত্যিই ঝুঁকিপূর্ণ তা বুঝিয়ে দিলেন তিনি। ছবিতে অভিনয় করেছে মাধবনও। তিনি অজয়ের দুঃসাহসিক এক কীর্তির কথা তুলে ধরেন। প্রস্তুতি ছাড়াই স্কাই ডাইভিংয়ের জন্য বিমান থাকে ঝাঁপ মারেন অভিনেতা। তবে তার আগেই নাকি মৃত্যুর সাক্ষী ছিলেন। অজয়ের এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন মাধবন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় বলেছেন , "আমি ওখানে যাওয়ার পরেই এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়। দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই। কিন্তু তাঁর প্যারাশুটটি আর খোলেনি। সেই ব্যক্তির পরেই আমার পালা ছিল স্কাই ডাইভিং-এর। তবে আমি কোনো প্রস্তুতি ছাড়াই সেটা করি।" উল্লেখ্য , 'দে দে পেয়ার দে’ ছবিতে অজয়, মাধবন ছাড়াও অভিনয় করেছেন রকুলপ্রীত। ছবিটি ২০২৬ সালের জানুয়ারি মাসে ওটিটি মঞ্চে মুক্তি পাবে।
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির মুখে অক্ষয় কুমারের বহুল আলোচিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর এ বছর প্রথম জন্মদিন উদ্যাপন করলেন ‘তলপতি’ বিজয়। ৫২ বছরে পা দেওয়া এই অভিনেতা-রাজনীতিবিদকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের নানা প্রান্তের অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করে অনুরাগীদের নজর কেড়েছেন।
পাকিস্তানে একসময় নিষিদ্ধ হওয়া একটি বহুল আলোচিত নাটকের কাহিনি এবার বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক রাজকুমার সন্তোষী।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে নতুন বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া।
শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধতা বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মেলানোর বার্তা সেতারবাদকের
বিহারের বেলসান্ড গ্রামে ধারালো অস্ত্র নিয়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিনেতার দাদা
ফাদার্স ডে উপলক্ষে স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছেলে নিষাদকে নিয়ে একগুচ্ছ আবেগঘন ছবি ও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী।
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
এই পরিস্থিতির মধ্যেই মেয়ে মীরাকে নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত।
দেবলীনা নন্দী একটি ফেসবুক লাইভে হাজির হয়ে স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন গায়িকা।
২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল।
টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক।
শাহিদ কাপুর, রাশ্মিকা মন্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ককটেল ২’ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে।
কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল