নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড মহলে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ধ্রুব রাঠি। এবার তাঁর নিশানায় অভিনেত্রী দীপিকা পাডুকোন। একটি ইউটিউব ভিডিওতে দীপিকার স্কিন লাইটনিং ট্রিটমেন্ট করানোর দাবি তোলায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে রেডিটে অভিনেত্রীর ভক্তরা এই মন্তব্যকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে ধ্রুব রাঠির কড়া সমালোচনা করেছেন।

ধ্রুব রাঠি তাঁর ভিডিও ‘The FAKE Beauty of Bollywood Celebrities’-এ দীপিকা পাডুকোন-সহ একাধিক অভিনেত্রীর নাম তুলে ধরে স্কিন লাইটনিং ট্রিটমেন্ট করানোর দাবি করেন। কেরিয়ারের শুরুতে গায়ের রং চাপা থাকলেও বর্তমানে তাঁদের ফর্সা দেখানোর মূল কারণ গ্লুটাথিয়ন ইনজেকশন। এই ভিডিও রেডিটে ছড়িয়ে পড়তেই দীপিকার ভক্তরা অভিনেত্রীর পাশে দাঁড়ান।

ভক্তদের অনেকেরই দাবি, আধুনিক ক্যামেরা, উন্নত লাইটিং ও এডিটিংয়ের কারণেই গায়ের রঙ উজ্জ্বল দেখাতে পারে। কেউ কেউ বলেন, দীপিকা আগে ট্যান বা ব্রোঞ্জার লুক পছন্দ করতেন, যা সময়ের সঙ্গে বদলেছে। পাশাপাশি রোদে থাকার ফলে গায়ের রঙের স্বাভাবিক পরিবর্তনের কথাও তুলে ধরেন অনেকে। নিজের শরীর বা চেহারা নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণভাবে অভিনেত্রীর ব্যক্তিগত অধিকার।

এর আগেও রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’-কে ‘প্রোপাগান্ডা’ বলে সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন ধ্রুব রাঠি। এবার দীপিকা পাডুকোনকে ঘিরে করা মন্তব্য নতুন করে সেই বিতর্কে ঘি ঢালল। যদিও এই দাবি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি দীপিকা নিজে, তবে স্পষ্ট যে, এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় থামার নাম নিচ্ছে না।

এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের