নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বলিউড অভিনেতা আমির খানকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ও একটি ভয়েস নোট সামনে আসার পরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। তবে এখনও পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরজু বিষ্ণোই’ ও ‘টাইসন বিষ্ণোই’ নামে দুটি অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে তাকে হুমকি দেওয়া হয়। একই পোস্টে রাজস্থানের শ্রীগঙ্গানগরে এক কিশোরীকে অপহরণ ও নির্যাতনের ঘটনাও উল্লেখ করা হয়, অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা করলে রাজনৈতিক নেতাদেরও পরিণতি ভোগ করতে হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হওয়া অডিও ক্লিপটি সত্যিই আসল কি না, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশের সাইবার সেল। তদন্তকারীরা সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট এবং ভয়েস নোটের সত্যতা যাচাই করছেন। এখনও পর্যন্ত কোনও সরকারি সংস্থা নিশ্চিত করেনি যে এই হুমকির সঙ্গে সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে।

প্রসঙ্গত, অতীতে একাধিকবার বলিউড অভিনেতা সালমান খানকে লক্ষ্য করে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সালমানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তারা। ২০২৪ সালে সালমান খানের মুম্বইয়ের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনাতেও এই গ্যাংয়ের নাম উঠে এসেছিল। সেই প্রেক্ষিতেই আমির খানকে ঘিরে প্রকাশিত এই হুমকির খবর নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে, যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের