6a259b2fd9cc0_IMG_20260607_215249
জুন ০৭, ২০২৬ রাত ০৯:৫৮ IST

'সময় সব হিসাব ফিরিয়ে দেয়'! স্বরূপ গ্রেফতারির পর তাৎপর্যপূর্ণ বার্তা পরমব্রতের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির খবর ছড়িয়ে পরতেই নতুন করে উত্তাল টলিউড। আর সেই আবহে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। কারণ, দীর্ঘদিনের দ্বন্দ্বে জড়িয়ে থাকা পরমব্রত আর স্বরূপকে নিয়ে ভাইরাল হয়েছে একটি বিতর্কিত 'মিম'।

আসলে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ' দ্বিতীয় পুরুষ ' ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের একটি চুম্বনদৃশ্য ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই দৃশ্যে অনির্বাণের মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে স্বরূপ বিশ্বাসের মুখে। স্বরূপের গ্রেফতারির পরই মিমটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। "শনিবার নিজের ছবি 'হাওয়া বদলের' - এর প্রচারে" গিয়ে এই মিম প্রসঙ্গে প্রশ্নের মুখে পরেন পরমব্রত। তিনি জানান, বিষয়টি এখনও তার নজরে আসেনি। তবে সত্যি এমন মিম তৈরি হয়ে থাকে, " তাহলে জানবেন ওটা বিষাক্ত চুম্বন " ।

এক সময় ফেডারেশনের তথাকথিত একুশের আইনের বিরুদ্ধে সরব হয়ে দীর্ঘদিন কাজের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছিলেন অভিনেতা পরমব্রত। সরাসরি নিষিদ্ধ ঘোষণা না হলেও কাজে তাকে বয়কট করা হয়েছিল বলে অভিযোগ ছিল। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেতা বলেন, "নিজের চরম শত্রু ও বিপদে পড়লে তা নিয়ে উৎসব করতে পারি না। তাহলে তার আর আমার মধ্যে ফারাক কোথায়? তবে এইটুকু বলব, ঈশ্বর বা সময় শেষ পর্যন্ত সব হিসাব ঠিক ফিরিয়ে দেয়। সেটাই আবার প্রমাণ হলো"।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা