নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রঙিন দুনিয়ায় তিন দশক পূরণ করেছেন রানি মুখার্জি। সম্প্রতি মার্দানি ৩ ছবির ঝলক প্রকাশ্যে এনেছিলেন তিনি। ছবির প্রথম ও দ্বিতীয় পর্বটি ভীষণই জনপ্রিয়তা পেয়েছিল। ছবিতে একজন মহিলা পুলিশ অফিসারের বীরত্ব তুলে ধরা হয়েছিল। এবার ছবির ঝলক প্রকাশ্যে আনার পরেই লিঙ্গসমতা নিয়ে বার্তা দিলেন। যার পরেই বিতর্কে জড়ালেন অভিনেত্রী রানি মুখার্জি।
সিনেমার প্রচারে এসেই লিঙ্গসমতা নিয়ে কথা বললেন রানি মুখার্জি। কেরিয়ারে এখনও অবধি বিতর্কে জড়াতে হয়নি তাকে। তবে এবার রানির বক্তব্য , সংসারে স্বামীর ওপর গলা উঁচিয়ে কথা বলা উচিত। এমনকি গলার জোর স্বামীর থেকেও বেশি হওয়া উচিত।
রানি বলেন , "সন্তানের শিক্ষার প্রথম ধাপ শুরু হয় বাড়ি থেকেই। মেয়েদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় সেটাও ছেলেরা বাড়িতেই শেখে। এখন কেউ যদি বাড়িতে দেখতে পায় রোজ তার মা বাবার দুর্ব্যবহারের শিকার হচ্ছেন, তাহলে ছেলেরা ভাবতে শুরু করে, আমার মায়ের সঙ্গে যদি এমন ব্যবহার করা যায় তবে অন্য যে কোনও মেয়ের সঙ্গেও এরকম আচরণ করা যেতে পারে। তাই স্ত্রীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে একজন স্বামীর দায়িত্বশীল হওয়া উচিত। কারণ পুত্রসন্তানরা বাবাকে দেখেই শেখে।"
রানি আরও বলেন , "কোনও পুরুষের কখনোই স্ত্রীর সঙ্গে চিৎকার করে কথা বলা উচিত নয়। বরং একজন স্ত্রী’রই উচিত উঁচু স্বরে কথা বলা।" নারী স্বাধীনতার কথা বলতে গিয়ে এইভাবে বিতর্কে জড়িয়ে পড়বেন হয়তো আন্দাজ করেননি অভিনেত্রী। বিষয়টি খুব একটা ভালভাবে নেয়নি অনেকেই।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের