নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা সংসদ অভিযানকে ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য । যন্তর মন্তর ও সংসদ চত্বরজুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী। মিছিল ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়।

এই ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত বলেন, সংসদে সব বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তার দাবি, রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করে সরকারের উপর চাপ সৃষ্টি করা গণতান্ত্রিক পদ্ধতি নয়। কঙ্গনার কথায়, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তাই কাকে মন্ত্রী রাখা হবে বা বরখাস্ত করা হবে, সেই সিদ্ধান্ত সরকারই নেবে। তিনি আরও বলেন, যদি আন্দোলনকারীদের নিজেদের উপর এতটাই ভরসা থাকে, তাহলে তাদের নির্বাচনে লড়ে জনগণের সমর্থন নেওয়া উচিত।
কঙ্গনা আরও দাবি করেন, বিক্ষোভের বদলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা উচিত। তার বক্তব্য, ধীরে ধীরে মানুষ বিজেপি, সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবে, কারণ সেটাই ভারতের নিজস্ব সংস্কৃতি। একই সময়ে নিট কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষাবিদ সোনম ওয়াংচুক-সহ কয়েকজন আন্দোলনকারী টানা ২২ দিন অনশনে ছিলেন। সূত্রের খবর, সংসদ অভিযানের দিনই তাদের অনশন ভাঙার সম্ভাবনার কথা জানা যায়।

বিজেপি সাংসদ হেমা মালিনীও আন্দোলনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সংসদের কাজ ব্যাহত করে কোনও সমস্যার সমাধান হয় না। তার মতে, সরকারের সঙ্গে আলোচনা করেই এমন বিষয় মেটানো উচিত। হেমা আরও বলেন, আন্দোলনের বদলে ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা উচিত। পাশাপাশি তিনি জানান, এই বিষয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলেই তার বিশ্বাস।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের