নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলা উড়ালপুলে লোড টেস্টিংয়ের জন্য আগামী চার দিন যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিডব্লিউডি ও কলকাতা পুলিশের যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিকেল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভারে কোনও যান চলাচল করতে পারবে না। শহরের দক্ষিণ প্রান্তের অন্যতম ব্যস্ত এই সংযোগপথ বন্ধ থাকায় বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।
কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে তারাতলা ফ্লাইওভার বন্ধ করা হচ্ছে। কাজ চলবে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে সেতুতে লোড টেস্টিংয়ের কাজ সম্পন্ন করা হবে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, কাজ চলাকালীন তারাতলা ক্রসিং এড়িয়ে চলাই শ্রেয়। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প রুট অনুযায়ী, বেহালা থেকে আলিপুরমুখী যানগুলোকে করুণাময়ী সেতু ব্যবহার করার পরামর্শ, আলিপুর থেকে বেহালামুখী যান দুর্গাপুর সেতু, হাইড রোড ও নিউ আলিপুর হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
তারাতলা উড়ালপুল ডায়মন্ড হারবার রোডের যানজট কমানোর লক্ষ্যে ২০০৬ সালে নির্মাণ শুরু হয়। প্রায় তিন বছর ধরে কাজ চলার পর এই ৫৪০ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি চালু হয়। তবে ২০১০ সালে প্রথমবার সেতুতে ফাটল ধরা পড়ে। সেই সময় বেহালামুখী অংশ বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ২০২২ সালের এপ্রিল মাসে ফের ফাটল দেখা দেওয়ায় আবারও সাময়িকভাবে বন্ধ রাখতে হয় উড়ালপুল।
নকশার ত্রুটি না নিম্নমানের সামগ্রী? ধসের কারণ জানতে শুরু তদন্ত
অনুমতি ছাড়াই যুবভারতীর মাঠে প্রবেশের অভিযোগ, ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমার নির্দেশ
লোহার বিম সরাতে হাইড্রোলিক ক্রেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজে ড্রোন
উদ্ধারকাজে নামানো হলো ক্রেন ও মেডিকেল টিম, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটির জরুরি বিবৃতি
বিশেষ অডিট টিম গঠন, বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
পুলিশের অনুরোধে মাঝপথ থেকেই ফেরত প্রাক্তন মেয়র, পরে যান এসএসকেএম হাসপাতালে
কমিশনের দরবারে জমা পড়ল নথি
রাজ্য কমিটিতে নতুন মুখ রানা
আগামী ৩০ শে জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে
সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের ইঙ্গিত শুভেন্দুর
বিধানসভায় নিজের ভাষণ থামিয়ে কুণাল ঘোষকে বক্তব্য পেশ করতে দেন শুভেন্দু
জেল না সোজা ডিপোর্ট করার হুঁশিয়ারি শুভেন্দুর
রাজ্য পুলিশের ডিজিকে ফোন করেন শুভেন্দু
শুধু আর জি কর নয়, রামপুরহাট, হাঁসখালি প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী
মমতার সময়ের প্রসঙ্গ তুলে বিধানসভায় পাল্টা খোঁচা শুভেন্দুর
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল