নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এটা নতুন হিন্দুস্তান , ঘরে ঢুকে মারতে একবারও ভাবেনা। খানিকটা এমন সংলাপে মাতিয়ে দিয়েছে ধুরন্ধরের সিক্যুয়েলের টিজার। প্রায় তিনমাস ধরে বক্স অফিসে রাজত্ব করেছে এই ছবির প্রথম পর্ব। প্রথম পর্বেই সকলে বুঝতে পেরেছেন এই ছবি সন্ত্রাসের বিরুদ্ধে। দ্বিতীয় পর্বেও পাকিস্তানের বিরুদ্ধে ভয়াবহ মিশন রয়েছে হামজার। ছবিটি মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায় নিষিদ্ধ করা হয়েছিল। এবার ছবি মুক্তির প্রাক্কালে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন পরিচালক আদিত্য ধর।
পাক বিরোধী সংলাপের জেরে ছবি ব্যবসায়িক সাফল্য পাবে কিনা জিজ্ঞেস করায় পরিচালক আদিত্য ধর বলেছেন , "আমার সত্যি বলতে কিছু যায় আসেনা। তবে আমি বলব পাকিস্তানের আমার ওপর ভরসা করা উচিত। এই ছবি দেখা উচিত। আমাদের ছবি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। পাকিস্তানের বিরোধিতা করছেনা। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছি কোনো দেশ বা পাকিস্তানের নাগরিকদের নিয়ে নেতিবাচক মন্তব্য করছিনা।"
উল্লেখ্য , আগামী ১৯ শে মার্চ মুক্তি পেতে চলেছে ধুরন্ধর ২। যার ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ছবির টিজার দেখার পর থেকেই সকলের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই ছবির প্রি বুকিংয়ে রেকর্ড হয়েছে। তবে হামজার মিশন যে আরও বড় সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। ইয়ামি গৌতম ছবির ভয়াবহতা সম্পর্কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। অনেক তারকাই ছবি দেখে নিয়েছেন তবে এখন দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। গ্রীষ্মকালীন বক্স অফিসে ঝড় তুলতে তৈরি ধুরন্ধর।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের