নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - নেটফ্লিক্সের রিয়্যালিটি শো 'লক আপ ২'-এ নিজের জীবনের এক অত্যন্ত ব্যক্তিগত ও বেদনাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ করে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রতিযোগী শ্রেয়া কালরা। তিনি জানান, মাত্র ১৩ বছর বয়সে তার এক কোজিন তাকে যৌন হেনস্থা করত। এতদিন তিনি এই ঘটনা পরিবারকেও জানাননি। শ্রেয়ার কথায়, এই গোপন সত্য প্রকাশ করলে তার পরিবার ভেঙে পড়তে পারত বলেই তিনি এতদিন নীরব ছিলেন।

শ্রেয়া জানান, ছোটবেলায় দিদিমার বাড়িতে সবাই একসঙ্গে ঘুমাতেন। সেই সময় তার কাজিন ঘুমন্ত অবস্থায় তাকে অশালীনভাবে স্পর্শ করত। তখন তিনি বিষয়টি ঠিকভাবে বুঝতে পারেননি। পরে বড় হওয়ার পর তিনি বুঝতে পারেন যে তার সঙ্গে অন্যায় হয়েছিল। তিনি বলেন, এই ঘটনা জানিয়ে তিনি কারও সহানুভূতি চান না। তবে এই অভিজ্ঞতা আজও তাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়।
এরপর শ্রেয়া জানান, তার ওই কাজিনের বিয়ে আগামী নভেম্বরে। এর আগেও তার কারণে কাজিনের একটি সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে তিনি মনে করেন। তাই এবারও এই ঘটনা প্রকাশ্যে আসায় সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে বলে তার আশঙ্কা। তিনি বলেন, এত কিছুর পরেও পরিবারের সঙ্গে তিনি কাজিনের বাগদান অনুষ্ঠানে গিয়েছিলেন। কারণ তিনি চাননি তার মায়ের উপর এই ঘটনার মানসিক প্রভাব পড়ুক।

শ্রেয়ার এই স্বীকারোক্তির পর শোয়ের প্রতিযোগী শিল্পা শিন্ডে তাকে সাহস জোগান। তিনি বলেন, এই ঘটনার জন্য শ্রেয়া কোনওভাবেই দায়ী নন, এমন অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা উচিত নয়। শিল্পার কথায়, নীরবতা অনেক সময় অপরাধীদের আরও সাহসী করে তোলে। শ্রেয়ার এই খোলামেলা বক্তব্য সামনে আসার পর দর্শকদের মধ্যেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের