নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু স্বাভাবিকভাবে দেখতে নারাজ টলিউডের কলাকুশলীরা। অভিনেতার মৃত্যুতে উঠছে একগুচ্ছ প্রশ্ন। গতকাল রাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই নিয়ে বৈঠকে বসেন অভিনেতা অভিনেত্রীরা। অভিযোগ দায়ের করার কথাও জানানো হয়। এবার আইনি পথে পা বাড়াল গোটা টলিউড। রাহুলের মৃত্যুতে দায়ের হল প্রথম FIR।
সূত্রের খবর , শোকাহত প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় শনিবার দুপুরে অভিযোগ জানালে আর্টিস্ট ফোরাম। এরপরই সকল টেকনিশিয়ান স্টুডিওতে ফিরে এসে অভিনেতার মৃত্যুতে তদন্তের দাবি তুলে রাস্তায় হাঁটবেন। যেখানে যোগ দেবেন আমজনতাও। উঠবে জাস্টিস ফর রাহুল স্লোগান। মিছিলকে কোনোভাবেই রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে না দেখার আহ্বান তারকাদের।
প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় যান চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস-সহ আরও অনেকেই। প্রত্যেকেরই মিছিলে অংশগ্রহণ করার কথা। রাহুলের মৃত্যুতে রীতিমত গাফিলতির প্রশ্ন তুলছেন সকলে। ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস পিকচার্সের উত্তরে সন্তুষ্ট হয়নি তারা। এরপরই আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সেলেব মহল। শুক্রবার রাতে আর্টিস্ট ফোরামের তরফে একটি বিবৃতিও প্রকাশ করা হয়।
আর্টিস্ট ফোরামের একটি বিবৃতিতে দলেখা হয়েছে, "গত ২৯ শে মার্চ ২০২৬ 'ভোলে বাবা পার করেগা' নামক ধারাবাহিকের শুটিং চলার সময় আমাদের সকলের বন্ধু ও আর্টিস্ট ফোরামের সদস্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। এমতাবস্থায় আমরা WBMPAF এর পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টস পিকচার্সকে একটি চিঠি দিই ১ লা এপ্রিল। তার উত্তর ২ রা এপ্রিল পেয়েছি। যাতে আমরা সন্তুষ্ট নই। আপনাদের অবগতির জানাই এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে নানান মতামত প্রকাশিত হতে থাকে। এমতাবস্থায় আমরা ফের আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা WBMPAF অফিসের সংশ্লিষ্ট থানায় FIR অভিযোগ জানাতে চলেছি। রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিত চাই।"
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা