নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - পরিবেশকর্মী, শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের চলমান আন্দোলনকে ঘিরে দেশজুড়ে যখন তুমুল আলোচনা চলছে, সেই সময়ই ভাইরাল হয়েছে অভিনেত্রী মান্নারা চোপড়ার একটি ভিডিও। গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পাপারাজ্জিদের মুখোমুখি হন তিনি। সেখানেই সোনম ওয়াংচুককে নিয়ে প্রশ্ন করা হলে মান্নারা জানান, এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না।

এরপর সাংবাদিকরা তাকে আরও প্রশ্ন করলে মান্নারা কিছুটা অস্বস্তিতে পড়েন। সোনম ওয়াংচুক সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, 'আমি জানি না, দুঃখিত।' পাশাপাশি আমির খানের মন্তব্যকে সমর্থন করেন কি না, সেই প্রশ্নেরও কোনও উত্তর দেননি তিনি।
ভিডিওতে দেখা যায়, একের পর এক প্রশ্নে মান্নারা কিছুটা বিভ্রান্ত হয়ে পাশে থাকা শিব ঠাকরের দিকে তাকান। কয়েক সেকেন্ড চুপ থাকার পর তিনি আর কোনও মন্তব্য না করে সেখান থেকে চলে যান। এই মুহূর্তের ভিডিও দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা প্রতিক্রিয়া শুরু হয়।

উল্লেখ্য, বর্তমানে সোনম ওয়াংচুকের অনশন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে মান্নারা চোপড়ার এমন প্রতিক্রিয়া নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন, আবার কেউ কেউ বলেছেন, কোনও বিষয়ে না জানলে মন্তব্য না করাই সঠিক সিদ্ধান্ত।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের