নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - টানা ২০ দিন অনশনের পর শনিবার ভোরে ২১তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ তুলে নিয়ে যায়। সমর্থকদের অভিযোগ, তাকে জোর করে সরানো হয়েছে। যদিও দিল্লি পুলিশের দাবি, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।

এই ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। গায়ক বিশাল দাদলানি একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের মানুষের এবার জেগে ওঠা উচিত। তিনি জানান, এই ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে, ভারতে থাকলে তিনি নিজেও প্রতিবাদে সামিল হতেন।

এর আগেও ওয়াংচুকের অনশন নিয়ে মুখ খুলেছিলেন বিশাল। সে সময় তিনি আমেরিকা সফরে থাকায় আন্দোলনে যোগ দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, দূরে থাকলেও তার মন সবসময় আন্দোলনের সঙ্গেই রয়েছে, ওয়াংচুকের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।

উল্লেখ্য, NEET পরীক্ষার অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। তার সমর্থনে নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জিনাত আমান, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি সরব হয়েছেন। ওয়াংচুককে সরিয়ে দেওয়ার ঘটনার পর সমাজমাধ্যমেও নতুন করে প্রতিবাদের ঝড় উঠেছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের