নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - সোনু নিগমের কনসার্টের মাঝেই পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এক খুদে ভক্ত। চোখে পড়তেই বিরাট উদ্যোগ নিলেন গায়ক নিজেই। হারিয়ে যাওয়া সন্তানকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন গায়ক। ঘটনার ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোনু নিগমের উদ্যোগ দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
সূত্রের খবর , সম্প্রতি কর্ণাটকের হুবলিতে শো করতে গিয়েছিলেন সোনু নিগম। যেখানে ভিড় জমান প্রায় ৩০ হাজার শ্রোতা-অনুরাগী। মঞ্চে তখন একের পর এক হিট গান গাইছেন গায়ক। এরই মাঝে এক খুদে ভক্ত দলছুট হয়ে স্টেজের পাশে ফ্যাকাসে মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। গান গাইতে গাইতে যা নজর এড়ায়নি গায়কের। এরপরই তাকে মঞ্চে ডেকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন সোনু নিগম।
এরপর মঞ্চে দাঁড়িয়ে গানের সুরেই তিনি খুদে ভক্তের নাম ঘোষণা করে বলেন , "শ্রী সাই চলে এসো। কোথায় মা-বাবা? তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যান। বাবা-মা তোমাকে ছাড়াই মজা করছে, জানো?" পালটা বাচ্চাটি জানায় সে মা-বাবা নয়, কাকার সঙ্গে এসেছে। তখন ফের সুরে সুরে মঞ্চে নিখোঁজ শিশুর কাকাকে ডাক দিয়ে তিনি বলেন "কাকা, আপনি কি কাকিমার সঙ্গে মজে?"
এরপরও কাকার পাত্তা নেই। তবে কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি মঞ্চে আসলেন ভাইপোকে নিতে। এরপর দায়িত্বজ্ঞানহীনতার জন্য ব্যক্তিকে কথা বলতেও ছাড়েননি সোনু। তিনি বলেন , "দাদা তোমাকে বাচ্চার দায়িত্ব দিয়েছে, আর তুমি এসব করছো?" রসিকতাচ্ছলে হলেও শ্রোতা-অনুরাগীরা সোনু নিগমের এহেন মন্তব্যে সায় দিয়েছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের