নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোশ্যাল মিডিয়ায় লাগাতার হেনস্থা করা হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের। এটি এখন টলি পাড়ার শিল্পীদের অপমানের অন্যতম মঞ্চ হয়ে উঠেছে। উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে মানহানিকর মন্তব্য করা হচ্ছে তাদের লক্ষ্য করে। প্রযুক্তির সুযোগ নিয়ে দিনের পর দিন এই নোংরা কার্যকলাপ করে চলেছেন সমাজের একাংশ। এবার এই বিষয়টির বিরোধিতা করে সশরীরে লালবাজারের দ্বারস্থ হলেন টলিউড অভিনেতারা।
শুক্রবার বিকেলে টলিউডের প্রায় একঝাঁক অভিনেতা পরিচালকরা এই বিষয়ে বিরোধিতা করতে লালবাজারে অভিযোগ জানান। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে একটি লিখিত আবেদন জানিয়েছে ফেডারেশন, ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, প্রযোজক, টেকনিশিয়ান, অভিনেতা ও অভিনেত্রীরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও শর্ট-ভিডিও রিলের মতো প্ল্যাটফর্মগুলিতে কনটেন্ট পোস্ট করলে অনলাইন হেনস্থার মুখে পড়ছেন শিল্পী। এই ক্রমবর্ধমান প্রবণতা কমানো হোক বলে দাবি জানিয়েছেন সকলেই।
চিঠিতে বলা হয়েছে , ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে তারকাদের আক্রমণ করা হচ্ছে। এই আক্রমণ পেশাদার সমালোচনার বাইরে, প্রায়শই পরিবারের সদস্যদের গালিগালাজের দিকে নিয়ে যায়। অশ্লীল ছবি, আপত্তিকর পোস্ট ও আপত্তিকর মন্তব্য প্রচার করে। বিশেষ করে ছবির টিজার, প্রচারমূলক প্রচারণা বা ছবির প্রেক্ষাগৃহে মুক্তির সময় হেনস্থার মাত্রা আরও তীব্র হয়। চলচ্চিত্র নির্মাতা বা শিল্পীদেরই শুধু নয়, তাদের ব্যক্তিগত জীবনসহ পরিবারকে টেনে অশালীন ও অপমানজনক মন্তব্যের করা হয়। পোস্টগুলিতে ব্যবহৃত ভাষা কেবল গভীরভাবে আপত্তিকরই নয়, নোংরামির সমস্ত মাত্রাও অতিক্রম করে গেছে। এই পোস্ট বা মন্তব্যগুলি তারকাদের ভাবমূর্তি নষ্ট করেছে। নেতিবাচক প্রভাব ফেলছে। এসব অবিলম্বে বন্ধ করা হোক।
লালবাজারে সাইবার অপরাধদমন শাখার আধিকারিকদের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে টলিউডের প্রতিনিধিদের বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরূপ বিশ্বাস, শ্রীকান্ত মেহতা, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, নিসপাল সিং , রানা সরকার , প্রিয়া সেনগুপ্ত। নগরপাল মনোজ বর্মার হাতে তুলে দেওয়া অভিযোগপত্রে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তারা।
বৈঠক শেষে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন , "সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু তা বলে এই নয় যে প্রতিনিয়ত কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হবে। এই কারণে আমি আজ লালবাজারে এসেছি।এটা যেন অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয় । নগরপাল ও পুলিশের অন্যান্য বিভাগ আমাদের আশ্বাস দিয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাতে এভাবে লাঞ্ছনা করা না হয় সেদিকে নজর দেওয়া হবে।"
প্রযোজক শ্রীকান্ত মোহতা বলেন, "যারা যে প্রোফাইল থেকেই এই ধরনের কুকীর্তি করছে, তাদের যেন অবিলম্বে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হয়। সেই মর্মে আমরা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছি। এবার তাদের পদক্ষেপের দিকেই মুখিয়ে আছি "
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের