নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছে জনপ্রিয় কুইজ রিয়্যালিটি শো 'দাদাগিরি'। এবার সঞ্চালকের আসনে দেখা যাবে অভিনেতা দেবকে। প্রথম ঝলকেই নতুন সঞ্চালক হিসেবে দেবের উপস্থিতি ঘিরে বাড়ছে দর্শকদের কৌতূহল। একই সঙ্গে নতুন থিম সং ও ট্যাগলাইনকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। তবে ঠিক কবে থেকে শোয়ের সম্প্রচার শুরু হবে, তা এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।

প্রোমোতে দেখা গেছে, স্টেডিয়ামে দর্শকদের 'দাদা' ধ্বনির মধ্যে প্রবেশ করছেন দেব। মুহূর্তেই ঘুম ভেঙে বুঝতে পারেন, সেটি হল স্বপ্ন। এরপর বাড়ি থেকে বাইরে চারপাশের সকলেই তাঁকে 'দাদাগিরি' সঞ্চালনার দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন। শেষ পর্যন্ত আবির চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের উৎসাহে সেই দায়িত্ব গ্রহণ করেন দেব। নতুন সিজনের থিম সং, 'দাদাগিরি না করেও যে দাদাগিরি করা যায়', আর ট্যাগলাইন 'নতুন বাংলার নতুন দাদাগিরি' ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

তবে প্রোমো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক। শোনা যাচ্ছে, পারিশ্রমিক নিয়ে মত পার্থক্যের জন্যই দাদাগিরি শো ছাড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক্ষেত্রে অনেকে মনে করছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দেব এই শো তে নতুন মাত্রা যোগ করবেন। আবার অনেকেই পুরনো সঞ্চালককে ফিরিয়ে আনার দাবি তুলেছেন। বিশেষ করে থিম সং পরিবর্তন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বহু দর্শক।

অন্যদিকে, কিছু মন্তব্যে দেবের রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান নিয়ে সমালোচনা করা হয়েছে। আবার অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কেও সমালোচনার মুখে টেনে এনে দেবের পাশে দাঁড়িয়েছেন। ফলে নতুন সিজনের সম্প্রচারের আগেই 'দাদাগিরি' ঘিরে দর্শক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। যদিও শো টি কবে থেকে সম্প্রচার শুরু হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।]
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের