নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কয়েক মাস ধরেই তাদের প্রেম সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। বিশ্বকাপ জয়ের পর মাঠে ছুটে এসে প্রেমিকার সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নিয়েছেন পলাশ মুচ্ছল। দেখে বোঝা গেছে , প্রেমিকার প্রতি বেশ সংবেদনশীল পলাশ। বাগদান সেরে ফেললেন তারা। আগামী দিনের উদ্দেশ্যে স্মৃতি পলাশকে শুভেচ্ছাবার্তা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাগ্দানের খবর নিজেই দিয়েছেন মন্ধানা। চার সতীর্থের সঙ্গে নেচে সেই খবর জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে , জিমে ঢুকছেন মন্ধানা। প্রথমে জেমাইমা রদ্রিগেজ় তাঁকে এসে জিজ্ঞাসা করছেন, ‘ভাই, হয়েছে তো?’ বলিউডের ‘লগে রহো মুন্না ভাই’ ছবির একটি গানের সংলাপ এটি। গানের কথার সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তাঁরা। একে একে রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল সহ অরুন্ধতী রেড্ডিও এসে একই কথা জিজ্ঞাসা করেন শেষে মন্ধানা জানান, ‘ধরে নাও হয়ে গিয়েছে।’ নাচের শেষে আংটি দেখিয়ে বুঝিয়েও দিয়েছেন যে বাগদান সম্পন্ন হয়েছে। সতীর্থদের উদ্দেশ্যে মন্ধানা বলেছেন , 'স্যুট সিলওয়ালে।'
মন্ধানা ও পলাশকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে লেখা, ২৩ শে নভেম্বর বিয়ের তারিখ। তাঁদের ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। তাঁদের আশীর্বাদও করেছেন। তবে বিয়েতে মোদী উপস্থিত থাকবেন কি না তা এখনও নিশ্চিত নয়।
বৃহস্পতিবার থেকে প্রি ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। কুর্তা-পাজামায় সেজেছেন হবু বর পলাশ। তাঁকে ঘিরে ঢোল বাজানো, আত্মীয়দের ভিড়, ফুলের সাজ-সবমিলিয়ে ‘বিবাহ উৎসবে’ মেতেছে দুই পরিবার।
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের