নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে প্রথম মহিলা ফাইটার-কপ্টার চালক হিসেবে আগেই নজর কেড়েছিলেন মেজর অভিলাষা বারাক। মাত্র ২৬ বছর বয়সেই ইতিহাস গড়েছেন তিনি। এবার আন্তর্জাতিক স্তরেও এল বড় স্বীকৃতি। ২০২৫ সালের UN Military Gender Advocate of the Year Award পেলেন লেবাননে কর্মরত এই ভারতীয় শান্তিরক্ষী। তাঁর এই সাফল্যে গর্বিত পুরো দেশ।
হরিয়ানার এক সেনা পরিবারে জন্ম অভিলাষার। বাবা প্রাক্তন সেনাকর্তা, দাদাও ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। ছোটবেলা থেকেই শৃঙ্খলাপূর্ণ পরিবেশে বড় হওয়া অভিলাষার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। মাত্র ২৬ বছর বয়সে ভারতীয় স্থলবাহিনীর ফাইটার কপ্টারের প্রথম মহিলা চালক হয়ে ইতিহাস গড়েন তিনি।
বাহিনীর এয়ার ডিফেন্স ইয়ং অফিসার্স কোর্সে ‘এ’ গ্রেড পেয়ে প্রথম থেকেই নিজের দক্ষতার পরিচয় দেন অভিলাষা। এছাড়া লেবাননে ভারতের মুখ উজ্জ্বল করে ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক। তাঁর এই সাফল্য বহু তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।
বর্তমানে তিনি রাষ্ট্রপুঞ্জের লেবানন মিশনে ফিমেল এনগেজমেন্ট টিমের কম্যান্ডার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। নারী ও কিশোরীদের উন্নয়নে নানা সচেতনতামূলক কর্মসূচি, কমিউনিটি কার্যকলাপ এবং জেন্ডার সেন্সিটাইজেশন প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। রাষ্ট্রপুঞ্জে ভারতের পার্মানেন্ট মিশনের তরফে জানানো হয়েছে, অভিলাষার এই অবদান আন্তর্জাতিক স্তরে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তাঁর এই সাফল্যে আরও একবার উজ্জ্বল হল ভারতের নাম।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের