নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা টেলিভিশনের জনপ্রিয় গেম শো 'লাখ টাকার লক্ষ্মী লাভ' আবারও ফিরছে নতুন সিজন নিয়ে। প্রথম দুই সিজনে সঞ্চালকের দায়িত্ব সফলভাবে সামলানোর পর এবার সাময়িক বিরতি নিচ্ছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার জায়গায় সিজন ৩-র সঞ্চালক হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দেকে। আগামী ৩০ অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন সিজন।

সুদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন, ব্যস্ত শুটিংয়ের কারণে আপাতত এই শো থেকে বিরতি নিতে হচ্ছে তাকে। তবে সাধারণ মহিলাদের সংগ্রাম, আবেগ, সাফল্যের গল্পের অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। নতুন সিজনের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি সঞ্চালকের দায়িত্ব পায়েল দের হাতে তুলে দিয়েছেন। আর সেই দায়িত্ব নিয়েই নতুন যাত্রা শুরু করতে চলেছেন পায়েল।

অন্যদিকে, সান বাংলায় আগে কাজ করার অভিজ্ঞতা থাকায় এই শো কে নিজের ঘরে ফেরা বলেই মনে করছেন পায়েল দে। জীবনে প্রথমবার কোনও রিয়্যালিটি শো সঞ্চালনার সুযোগ পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তার কথায়, প্রতিযোগীদের সংগ্রামের গল্প শুনলে নিজের জীবনের সমস্যাগুলো অনেক ছোট বলে মনে হয়। তাই তাদের স্বপ্নপূরণের যাত্রার সঙ্গী হতে পারা তার কাছে অত্যন্ত সম্মানের।

এবারের সিজনে দর্শকদের জন্য থাকছে একাধিক নতুন চমক। প্রতিদিনের পর্বের সময় বাড়িয়ে করা হয়েছে ৯০ মিনিট। প্রতিটি পর্বে এবার তিনজনের বদলে চারজন প্রতিযোগী অংশ নেবেন। পাশাপাশি যোগ হয়েছে 'টাকার গদি', 'টাকার খনি', 'বল ফেলতে টাকা কুলো'-র মতো নতুন রাউন্ড। শুধু বিনোদন নয়, আগের মতোই 'লক্ষ্মী ব্যাঙ্ক' উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, যোগ্য প্রতিযোগীদের বিশেষ অর্থসাহায্যও দেওয়া হবে। ফলে নতুন নিয়ম, নতুন সঞ্চালক এবং নতুন চমক নিয়ে 'লাখ টাকার লক্ষ্মী লাভ' সিজন ৩-কে ঘিরে দর্শকদের উৎসাহ ইতিমধ্যেই তুঙ্গে।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের