নিউস ডেস্ক - ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর যেমন গোটা দেশকে নাড়া দিয়েছিল, ঠিক সেই একই দিনে এ বছর ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা। ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলের অকালমৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন জগতে। মাত্র ২২ বছর বয়সেই তার জীবন থেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন।

সঞ্চিতার মৃত্যুর পর তার ভাই অবিনাশ উগলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। তার দাবি, সঞ্চিতা নিজের শেষ ইনস্টাগ্রাম পোস্টটি উৎসর্গ করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। শুধু তাই নয়, নিজের জীবন শেষ করার জন্যও তিনি সুশান্তের মৃত্যুদিনকেই বেছে নিয়েছিলেন বলে পরিবারের ধারণা। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছে বিনোদন জগতের মানসিক চাপের বিষয়টি।

অবিনাশের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজের অনিশ্চয়তা, পেশাগত চাপ এবং ইন্ডাস্ট্রির কিছু মানুষের অপমানজনক আচরণের মুখোমুখি হতে হয়েছিল সঞ্চিতাকে। তার কথায়, বারবার হতাশা এবং মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে যেতে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এমনকি তিনি বিনোদন জগতের পরিবেশকে ‘বিষাক্ত’ বলেও আখ্যা দিয়েছেন।

এদিকে সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু মেঘাও জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। যদিও বাইরে থেকে তাকে সবসময় হাসিখুশি এবং ইতিবাচক বলেই মনে হতো। কয়েক দিন আগেও একটি অডিশনে অংশ নিয়েছিলেন তিনি। পাশাপাশি কিছু শারীরিক সমস্যার কথাও নাকি ঘনিষ্ঠদের জানিয়েছিলেন সঞ্চিতা, যা তার মানসিক অবস্থার উপর প্রভাব ফেলেছিল বলে মনে করা হচ্ছে।

টেলিভিশন এবং চলচ্চিত্র—দুই মাধ্যমেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন সঞ্চিতা উগলে। তবে ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান। মহারাষ্ট্রের পালঘর জেলার নিজের বাড়ি থেকেই তার মৃত্যুর খবর সামনে আসে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ইঙ্গিত মিললেও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের