নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতকে দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা। এখন প্রাক্তন অধিনায়ক তিনি। তবে রোহিত শর্মার এই কৃতিত্ব ভুলতে নারাজ আইসিসি চেয়ারম্যান জয় শাহ। 'ইউনাইটেড ইন ট্রায়াম্ফ’ অনুষ্ঠানে বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবকে অধিনায়কের আখ্যা দিলেন জয় শাহ। তার বক্তব্য নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
২০২৪-২৫ সাল দারুণ গেছে ভারতীয় দলের। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০২৫ সালে মহিলা ক্রিকেট টিম ও দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে। সেই তিন দলের ক্রিকেটারদের নিয়েই আয়োজিত হয়েছিল আম্বাণীদের ‘ইউনাইটেড ইন ট্রায়াম্ফ’।
মুম্বইয়ে আম্বানিদের বাসভবন অ্যান্টিলায় এই অনুষ্ঠানে তিন ভারতীয় দলকে সব ভারতীয়র পক্ষ থেকে ধন্যবাদ জানান নীতা আম্বানি। পুরুষ ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন সস্ত্রীক সূর্যকুমার যাদব, রোহিত শর্মা। সেখানেই ইচ্ছাকৃতভাবে সূর্যের সামনে রোহিতকে অধিনায়ক বলে সম্বোধন করেন জয় শাহ।
জয় শাহ বলেন, "আমাদের অধিনায়ক এখানে বসে আছেন। আমি ওকে অধিনায়কই বলি। কারণ, উনি আমাদের দু’টি আইসিসি ট্রফি জিতিয়েছেন। ২০২৩ সালে বিশ্বকাপে দশটি টানা ম্যাচ জিতেছিলাম। দেশবাসীর মন জিতলেও ট্রফি জিততে পারিনি। তারপর ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে আমি বলেছিলাম পরের বিশ্বকাপে আমরা মনও জিতব ট্রফিও জিতব।"
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
গ্লাসগোয় পুরুষদের লং জাম্পে দ্বিতীয় ভারতীয়, ৮.০৯ মিটার লাফিয়ে রৌপ্য জিতলেন শ্রীশঙ্কর মুরালী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের