নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে উষ্ণ নাগরিক সংবর্ধনা পেলেন তসলিমা নাসরিন। রবীন্দ্রসদনের মঞ্চে তাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা সুরক্ষিত। তাই লেখিকা যখন ইচ্ছা, যতবার ইচ্ছা বাংলায় আসতে পারেন। মুখ্যমন্ত্রীর এই বার্তাকে ঘিরেই বিশেষ তাৎপর্য তৈরি হয়েছে অনুষ্ঠানে।
শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তসলিমা নাসরিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে তাকে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি এবং তার নিজের প্রতিকৃতি খোদাই করা একটি রুপোর স্মারক তুলে দেওয়া হয়। সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'শৃঙ্খলমুক্ত, বাঁধনমুক্ত পশ্চিমবঙ্গে সবার আসার এবং বাকস্বাধীনতার অধিকার রয়েছে। ধমক-চমকের রাজনীতি অতীত। আপনি যতবার খুশি, যখন খুশি আসুন। আপনার নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রীর।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট ব্যক্তি। এদিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তসলিমা নাসরিনকে উৎসর্গ করে লেখা একটি কবিতাও পাঠ করেন। দীর্ঘদিন পর লেখিকার কলকাতায় প্রত্যাবর্তন ঘিরে রবীন্দ্রসদনে ছিল উৎসবের আবহ, আর সেই আবেগকে আরও উজ্জ্বল করে তোলে নাগরিক সংবর্ধনা ও মুখ্যমন্ত্রীর বক্তব্য।
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
ভক্তদের ঢল সামলাতে কড়া পুলিশি নিরাপত্তা
হামিমকে জেরা করে বিস্ফোরক দাবি এসটিএফের
তোলাবাজি ইস্যুতে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা শমীকের
আগামী ১৮ আগস্ট মামলার শুনানি রয়েছে
রাঁধুনিদের বেতন বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
১লা আগস্ট থেকে শুরু হল মিড ডে মিলে ইসকনের খাবার সরবরাহ
ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী
শনিবার আদালতে পেশ করা হবে
হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, গৃহস্থের রান্নার গ্যাসের দামে বদল নেই
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের