নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মার্কিন মুলুকে সংসার পাতলেও দেশীয় সংস্কৃতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতীকেও দেশের সংস্কৃতির সঙ্গেই বড় করে তুলছেন। প্রায় ১২ বছর পর ভারতীয় ছবিতে ফিরেছেন অভিনেত্রী। তাও বলিউড নয় , দক্ষিণী ছবি 'বারাণসী'র মাধ্যমে প্রত্যাবর্তন হতে চলেছে তার।এরই মাঝে দেখা গেল অভিনেত্রীর অনন্য রূপ। গ্ল্যামার দুনিয়ার বিলাসবহুল জীবনযাপন দূরে রেখে স্বর্ণমন্দিরে বাসন মাজলেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই ছবি।
সূত্রের খবর , অমৃতসরের পবিত্র স্বর্ণমন্দিরে প্রার্থনা করেন প্রিয়াঙ্কা। কেবল প্রার্থনা করাই নয়। মন্দিরের রীতি অনুযায়ী প্রিয়াঙ্কাকে দেখা গেল 'সেবা' করতে। মেঝেতে বসে সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে মিশে তিনি সেবার পর বাসনও মাজেন। তার এই নিরহংকার ভঙ্গি দেখে মুগ্ধ উপস্থিত ভক্তরা। মন্দিরের একজন কর্মীর সঙ্গে হাসিমুখে কথা বলে সেলফি তুলতেও দেখা যায় তাকে।
এছাড়া , মন্দিরে উপস্থিত সকলকে হাতজোড় করে অভিবাদনও জানিয়েছেন অভিনেত্রী। সেই মুহূর্তটি ভীষণই মন কেড়েছে সকলের। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে , পরনে সালোয়ার কামিজ , মাথায় ওড়না জড়ানো। একেবারেই সাধারণ পুণ্যার্থীদের মত মন্দিরে বাসন মাজছেন প্রিয়াঙ্কা।
উল্লেখ্য , এই প্রত্যাবর্তন নিয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন , "আমি ভারতীয় ছবি পছন্দ করি। ‘বারাণসী’তে কাজ করে আমি খুশি।" দক্ষিণী ও বলিউড ছবির মধ্যে কোনটা বেছে নেবেন প্রশ্ন করা হলে অভিনেত্রীর মন্তব্য , "আমি এইভাবে একটাকে বেছে নিতে পারব না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভাল লাগে।"
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা