নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সঙ্গীত জগৎ মানেই অরিজিৎ সিং। যেকোনো গানেই সকলের প্রথম পছন্দের নাম অরিজিৎ সিং। বছরের পর বছর ধরে শ্রোতাদের মধ্যে এইভাবেই বীজ বুনেছেন তিনি। যেকোনো গানের সঙ্গেই অনায়াসে নিজেকে মানিয়ে নিয়ে সকলের ভুল ভেঙে দিয়েছেন। আইটেম , রোমান্টিক সবকিছুই তার কাছে জলভাত। হয়তো আরও অনেক ছবিতে অনেক গান উপহার দিতে পারতেন। তবে আর নয়। হঠাৎই অবসর ঘোষণা গানের সঙ্গে একপ্রকার দূরত্ব তৈরি করলেন অরিজিৎ সিং। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে জানিয়ে দিলেন , ছবিতে আর গান গাইতে চান না। প্লে ব্যক সিঙ্গিং থেকে অবসর ঘোষণা করলেন তিনি।
সোশাল মিডিয়ায় অরিজিৎ সিং লিখেছেন , "সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হয়ে আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গেই ঘোষণা করছি যে, এখন থেকে আমি আর নতুন কোনও কাজ করব না প্লে ব্যাক সিঙ্গার হিসেবে। আমি এটা থেকে সরে আসছি। যাত্রাটা ছিল সুন্দর।"
গায়ক আরও লিখেছেন , "ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয় ছিলেন। আমি ভালো সঙ্গীতের একজন ভক্ত। ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও শিখব। আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও অনেক ধন্যবাদ। আমার কিছু অসমাপ্ত কাজ বাকি আছে, সেগুলো শেষ করব। তাই এই বছর আপনারা কিছু নতুন গান পেতে পারেন। এটা স্পষ্ট করে বলতে চাই যে আমি গান তৈরি করা বন্ধ করব না।"
একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন অরিজিৎ গত বছরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। সারা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে তার অগুন্তি ভক্তরা। যারা তার সুর শুনলেই পাগল হয়ে ওঠেন। আজ সেই প্রিয় গায়কের আচমকা ঘোষণায় চূড়ান্ত হতাশ তার অনুরাগীরা। যেই ছাপ পড়েছে সোশ্যাল মিডিয়ার প্রায় প্রতিটা পাতায়।
উল্লেখ্য , ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী হিসেবেই প্রথম সকলের নজরে আসেন অরিজিৎ। প্রতিযোগিতায় সাফল্য না পেলেও জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। ‘মার্ডার ২’ ছবিতে গাওয়া তাঁর ‘ফির মহব্বত’ গানটিই ছিল বলিউডে তার প্রথম গান। এরপর আর ফিরে তাকাতে হয়নি। তবে পুরোপুরি যে সঙ্গীত জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন এমনটা নয়। তবুও তার এহেন সিদ্ধান্তের পর নিজেদের স্বান্তনা দিতে চেয়েও অসহায় অনুরাগীরা।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের