নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সিনেমা জগতের সঙ্গে গানের সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন অরিজিৎ সিং। প্লে ব্যাক সিঙ্গার হিসেবে আর গান করতে চান না তিনি। তবে পুরোপুরি যে সঙ্গীত জগত থেকে নিজেকে সরিয়ে ফেলছেন তাও নয়। তবুও অরিজিতের এই ঘোষণা মানতে পারছেন না অনুরাগীসহ বিনোদন জগতের তারকারা। অনেকেই তার এই আচমকা সিদ্ধান্তে দুঃখপ্রকাশ করেছেন।
সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি লিখেছেন , "সত্যিই খুব মিস করব ওকে। ও আমার খুব প্রিয় একজন শিল্পী। কিন্তু একজন শিল্পীর নিজস্ব মতামত থাকে। আমি সেই সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্লেব্যাক ছাড়াও নানা ঘরানার গান গাওয়ার মতো বিষয়ও রয়েছে। অরিজিতের যদি মনে হয় প্লেব্যাক থেকে সরে এসে ও নন ফিল্ম গান গাইবেন তাহলে তা করতেই পারেন।" অভিনেতা দেব ছোট্ট করে লিখেছেন , "অরিজিৎ তোমাকে ভীষণ মিস করব।"
সঙ্গীত পরিচালক অমল মালিক বলেছেন , "এটা শোনার পর আমি একেবারেই বিশ্বাস করতে পারছি না। আমার কিছুটা সময় লাগবে। তবে এই সিদ্ধান্ত যখন আপনি নিয়েছেন তখন নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই নিয়েছ। আমি তোমার এই সিদ্ধান্তকে সম্মান করি। আমি শুধু এটুকুই জানি যে, আমি অরিজিৎ সিংয়ের একজন ভক্ত ছিলাম, আছি ও থাকব।" র্যাপার বাদশা লিখেছেন , 'সাদিও মে এক'।
উল্লেখ্য , মঙ্গলবার রাতে সকলকে চমক দিয়ে এই ঘোষণা করেন অরিজিৎ সিং। তিনি লেখেন , "সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হয়ে আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গেই ঘোষণা করছি যে, এখন থেকে আমি আর নতুন কোনও কাজ করব না প্লে ব্যাক সিঙ্গার হিসেবে। আমি এটা থেকে সরে আসছি। যাত্রাটা ছিল সুন্দর।"
গায়ক আরও লিখেছেন , "ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয় ছিলেন। আমি ভালো সঙ্গীতের একজন ভক্ত। ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও শিখব। আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও অনেক ধন্যবাদ। আমার কিছু অসমাপ্ত কাজ বাকি আছে, সেগুলো শেষ করব। তাই এই বছর আপনারা কিছু নতুন গান পেতে পারেন। এটা স্পষ্ট করে বলতে চাই যে আমি গান তৈরি করা বন্ধ করব না।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের