নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। বৃহস্পতিবার নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে আটক করে। ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বরূপ বিশ্বাসকে নিয়ে একাধিক পোস্ট ও মিম ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও।

টলিপাড়ার একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ জমে ছিল শিল্পী ও কলাকুশলীদের মধ্যে। অভিযোগ, তাঁর প্রভাবের কারণে বহু শিল্পী ও কর্মী কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। গ্রেফতারির খবর সামনে আসতেই থানার বাইরে জড়ো হন বহু মানুষ। সেখানে বিক্ষোভও দেখা যায়। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ ‘চোর চোর’ স্লোগানও দেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে তৈরি একাধিক মিম ও পোস্ট। অভিনেতার জনপ্রিয় চলচ্চিত্রের দৃশ্য এবং বিভিন্ন গানের অংশ ব্যবহার করে নানা ধরনের কনটেন্ট তৈরি করা হয়েছে। পাশাপাশি অনির্বাণের একটি পুরনো ভিডিওও নতুন করে চর্চায় এসেছে, যেখানে তাঁকে একটি প্রতিবাদী গান গাইতে দেখা যায়। অনেক নেটিজেনের মতে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সেই ভিডিওর তাৎপর্য নতুন মাত্রা পেয়েছে।

স্বরূপ বিশ্বাসকে ঘিরে বিতর্কের আবহে ফের সামনে এসেছে টলিউডের তথাকথিত ‘ব্যান কালচার’-এর প্রসঙ্গও। এর আগে অভিনেতা Dev এই সংস্কৃতির বিরোধিতা করেছিলেন। অন্যদিকে, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর টলিপাড়ার বিভিন্ন সংগঠনের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শিল্পী ও কলাকুশলীদের একাংশের মত, ভবিষ্যতে মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে আরও স্বচ্ছ, নিরপেক্ষ এবং কর্মবান্ধব পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। টলিপাড়ার সাম্প্রতিক ঘটনাবলি সেই দাবিকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের