নিজেস্ব প্রতিনিধি , কলকাতা - কয়েক দিন ধরেই দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে অঙ্কিতা চক্রবর্তীর মন্তব্যকে ঘিরে তোলপাড় টলিপাড়া। পরিচালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন অভিনেত্রী। তিনি দাবি করেন এক পার্টিতে পরিচালক তাকে হেনস্থা করেছে। এবার সেই ঘটনার প্রেক্ষিতেই পরিচালকে আইনি নোটিশ পাঠালেন টলিনায়িকা।

অভিনেত্রী দাবি করেন এক পার্টিতে প্রকাশ্যেই দেবালয় তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটবে তিনি ভাবতেও পারেননি। ইতিমধ্যেই দেবালয় ভট্টাচার্যকে তার আইনজীবী প্রিয়ম দে আইনি নোটিশ পাঠিয়েছেন । অভিনেত্রী দাবি করেন কোনো ক্ষতিপূরণ লাগবে না বরং আগামী সাত দিনের মধ্যে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দেবালয়কে। যদিও এই বিষয়ে পরিচালক সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোন আইনি নোটিশ পাননি।

গোটা বিষয়টি প্রকাশ্যে আসে সপ্তাহখানেক আগে দেবালয় ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দিয়ে অঙ্কিতা লিখেছিলেন তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো?যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না। অঙ্কিতার এই কমেন্টের পরেই পরিচালক নিজের অ্যাকাউন্ট থেকে মূল পোস্টটি মুছে দেন।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন , যার সাথে এইঘটনা ঘটে তারা কখনই প্রস্তুত থাকে না এইগুলো করার জন্য । এই সব কাজ করলে মানুষ যখন বলে কাজ পাওয়ার জন্য করছে। তাদের বলতে চাই আমি কাজ করতে আসছি না , কাজ খুঁজতেও আসছি না ,যারা আমাকে দিয়ে কাজ করানোর হবে তারা আমাকে দিয়ে কাজ করাবে। পোস্ট মন্তব্যে তিনি বলেন তার যদি ভয় না থাকে হলে তিনি পোস্টে ডিলেট করলেন কেন। তারপর আমার চরিত্র নিয়ে কথা বলছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের