নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় কমেডিয়ান ও অনুকরণ শিল্পী জেমি লিভার। বিগ বস ১৯-এর প্রতিযোগী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তলকে অনুকরণ করে একটি ভিডিও পোস্ট করার পরই শুরু হয় বিতর্ক। ভিডিওটিকে কেন্দ্র করে ‘বডি শেমিং’ এবং মানসিক অবস্থা নিয়ে উপহাসের অভিযোগ উঠলে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েন তিনি।

সম্প্রতি জেমি লিভার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তালের কথা বলার ভঙ্গি ও চালচলন নকল করা হয়। ভিডিওটি ভাইরাল হলেও তানিয়া এটিকে ‘অসম্মানজনক’ বলে তীব্র আপত্তি জানান এবং ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে ব্যঙ্গ করার সমালোচনা করেন। তাঁর প্রতিক্রিয়ার পর নেটিজেনদের একাংশ জেমির কৌতুককে ‘বুলিং’ হিসেবে আখ্যা দিয়ে সমালোচনায় মুখর হন।
এই পরিস্থিতিতে জেমি লিভার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন। তিনি জানান, কাউকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না এবং সাম্প্রতিক ঘটনাগুলি তাঁকে ভাবিয়ে তুলেছে। নেতিবাচক প্রতিক্রিয়ার প্রভাব মানসিক স্বাস্থ্যের ওপর পড়ায় তিনি সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জেমি লিভারের মতো একজন প্রতিষ্ঠিত শিল্পী যখন মিমিক্রির সীমানা নিয়ে প্রশ্নের মুখে পড়েন, তখন তা বিনোদন জগতে নতুন করে আলোচনার জন্ম দেয়। যদিও কৌতুক জগতের অনেকেই বিষয়টিকে মজার ছলে দেখার অনুরোধ করেছেন, তবে বড় একটি অংশ জেমির সংবেদনশীলতার অভাবকে দায়ী করেছেন। ভক্তরা জেমির এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখালেও, অনেকে তাঁকে দ্রুত সুস্থ মানসিকতা নিয়ে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের