6a21a84e2a41a_IMG_20260604_215937
জুন ০৪, ২০২৬ রাত ১০:৩৪ IST

টেকনিশিয়ান স্টুডিওর অশান্তি নিয়ে মুখ খুললেন রুদ্রনীল ঘোষ, ‘বহিরাগতদের উসকানিতেই বিশৃঙ্খলা’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা -  টলিউডে নতুন কনফেডারেশন গঠনের ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার আবহে বৃহস্পতিবার টেকনিশিয়ান স্টুডিও চত্বরে টেকনিশিয়ানদের বৈঠক ঘিরে অশান্তির ঘটনা ঘটে। অভিযোগ, ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান এবং সহ-সম্পাদক বাবাই পদত্যাগ করতে অস্বীকার করায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ইট ও ডিম ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন টেকনিশিয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।


ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ দাবি করেন, টেকনিশিয়ানদের একটি বড় অংশ নিজেদের দীর্ঘদিনের দাবি-দাওয়া নতুন সরকারের কাছে তুলে ধরার উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিলেন। তাঁর অভিযোগ, সেই সময় কিছু বহিরাগত ব্যক্তি, যাঁদের সঙ্গে টালিগঞ্জের চলচ্চিত্র শিল্পের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই, তাঁরা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন।
রুদ্রনীল বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। শিল্পের উন্নয়ন এবং কর্মীদের স্বার্থ নিয়ে আলোচনা করার পরিবেশ নষ্ট করার চেষ্টা হয়েছে।”


টলিউডের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, বর্তমান সরকারের হাত ধরে বাংলা চলচ্চিত্র শিল্প তার হারানো ঐতিহ্য ও গৌরব ফিরে পাবে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নতুন সরকারের সামনে তুলে ধরতে চাইছেন টলিউডের শিল্পী ও টেকনিশিয়ানরা।
তিনি আরও বলেন, আগামী দিনে ইন্ডাস্ট্রিতে সকলের ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দেওয়া হবে। কিছু সাধারণ নিয়ম ও শৃঙ্খলা মেনে চলতে হলেও, তা কারও কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না বলেই তাঁর বিশ্বাস।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা