6996f8fc6d97b_Gallery_1771501619574
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ বিকাল ০৫:৫৯ IST

রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি , বেলুড় মঠে ভক্তদের ভিড়

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষ্যে সকাল থেকেই ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে বেলুড় মঠ। আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি ভক্তসমাগমে উৎসবের উচ্ছ্বাস তুঙ্গে। পর্যটকদের উপস্থিতিতে এলাকার আর্থিক কর্মকাণ্ডেও গতি এসেছে বলে মত স্থানীয় ব্যবসায়ীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। স্বামী বিবেকানন্দ তাঁর গুরু শ্রীরামকৃষ্ণের আদর্শ ও শিক্ষা প্রচারের লক্ষ্যে ১৮৯৭ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই পবিত্র দিন। এ বছর উদযাপন পৌঁছেছে ১৯১তম বর্ষে।

ভোর থেকে মঙ্গল আরতি, বিশেষ পূজা, হোম, কথামৃত পাঠ, ভজন ও ভক্তিগীতির মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। দিনটি কেবল সন্ন্যাসীদের জন্য নয়, সাধারণ অনুরাগীদের কাছেও বিশেষ তাৎপর্য বহন করে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বহু মানুষ উপস্থিত হন এই উপলক্ষে।

মঠ কর্তৃপক্ষ জানান, 'এদিন বেলুড় মঠের বিশেষ প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে। যাতে আগত দর্শনার্থী ও ভক্তরা বিশেষ প্রসাদ গ্রহণ করতে পারেন। বহু আন্তর্জাতিক পর্যটকের আগমন লক্ষ্য করা গেছে'।

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের